ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে ৬ নির্দেশনা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 450

ছবি সংগৃহীত

দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ৬ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে শিক্ষার্থী ও শিক্ষককে সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন  মিরপুর টেস্টে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তানের শক্ত প্রতিরোধ

রবিবার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমেই বাড়ছে। পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগও উদ্বেগজনক হারে ছড়াচ্ছে। এসব প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা:

* ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিয়মিত প্রচারণামূলক কার্যক্রম চালাতে হবে।

করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনা:

১. প্রয়োজন অনুযায়ী বারবার অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

২. জনসমাগম এড়িয়ে চলা এবং ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।

৩. আক্রান্ত ব্যক্তির কাছ থেকে কমপক্ষে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৪. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।

৫. হাঁচি-কাশির সময় বাহু অথবা টিস্যু/কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে।

মাউশি জানিয়েছে, এসব নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকে পরিবার ও সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সার্বিকভাবে সংক্রমণ প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে ৬ নির্দেশনা জারি

আপডেট সময় ০৭:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ৬ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে শিক্ষার্থী ও শিক্ষককে সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা