ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 483

ছবি: সংগৃহীত

সিলেটের জাফলং ইউনিয়নের একটি চা বাগান এলাকা থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

মঙ্গলবার (১০ জুন) রাতে গোয়াইনঘাট থানার আওতাধীন জাফলং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জাফলং চা বাগানের সামনে জাফলং-গোয়াইনঘাট পাকা সড়কে এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৯ এর অভিযানে দেখা যায়, চারজন ব্যক্তি একটি মোটরসাইকেল এবং তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ও বস্তাগুলো ফেলে পালানোর চেষ্টা করে। তবে দ্রুত পদক্ষেপে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হন।

আরও পড়ুন  বান্দরবানে বিজিবির অভিযানে আটক ৫৮ মিয়ানমার নাগরিক

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের সামনে প্লাস্টিকের বস্তাগুলোর ভেতর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪৭৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ।

আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেছে র‌্যাব। তারা হলেন– মো. আনোয়ার হোসেন, মো. শামছুল ইসলাম, মো. জাকির হোসেন ও মো. আজাদ মিয়া।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও জানান, মাদক চোরাচালানের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে র‌্যাব, এবং এই ধরনের অপরাধ প্রতিরোধে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা র‌্যাবের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য প্রশাসনের ধারাবাহিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সিলেটবাসী।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন

আপডেট সময় ০২:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

সিলেটের জাফলং ইউনিয়নের একটি চা বাগান এলাকা থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

মঙ্গলবার (১০ জুন) রাতে গোয়াইনঘাট থানার আওতাধীন জাফলং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জাফলং চা বাগানের সামনে জাফলং-গোয়াইনঘাট পাকা সড়কে এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৯ এর অভিযানে দেখা যায়, চারজন ব্যক্তি একটি মোটরসাইকেল এবং তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ও বস্তাগুলো ফেলে পালানোর চেষ্টা করে। তবে দ্রুত পদক্ষেপে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হন।

আরও পড়ুন  সাভারে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ী আটক