ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহী এয়ারবাস ও মেনজিস এভিয়েশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 419

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং যুক্তরাজ্যভিত্তিক বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশন।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স এবং মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। বৈঠকে তারা বাংলাদেশের বিমান খাতে বিনিয়োগ ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন  ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ, অর্থবছরে ৩.৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

ভাউটার ভ্যান বলেন, “বাংলাদেশ আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই এবং প্রতিষ্ঠানটিকে লাভজনক করে তুলতে প্রস্তুত।” তিনি আরও জানান, এয়ারবাস প্রতি বছর ৮০০টিরও বেশি বিমান সরবরাহ করে এবং তাদের দক্ষতা রয়েছে হেলিকপ্টার ও যুদ্ধবিমান তৈরিতে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ বিমান বহর আধুনিকায়নে আগ্রহী। আমরা আপনাদের প্রস্তাব শুনতে আগ্রহী, তবে দ্রুত কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। আমাদের নতুনভাবে সব কিছু পর্যালোচনা করতে হবে এবং সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হবে।”

এয়ারবাসের পক্ষ থেকে জানানো হয়, যদি বাংলাদেশ এয়ারবাস সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে মোট ব্যয়ের ৮৫ শতাংশ অর্থায়ন এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।

অন্যদিকে, মেনজিস এভিয়েশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি জানান, তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং এবং এয়ার কার্গো সেবায় অংশ নিতে প্রস্তুত। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে বিশ্বের ৬৫টি দেশে ৩০০টির বেশি বিমানবন্দরে এ ধরনের সেবা দিয়ে আসছি।”

ওয়াইলি আরও জানান, “যদি আমাদের এই দায়িত্ব প্রদান করা হয়, তাহলে ঢাকাকে আমরা একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ হাব হিসেবে গড়ে তুলব, যেখানে আমাদের ৬৫,০০০ কর্মীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।”

তিনি বলেন, “আমরা একটি অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ব্রিটিশ প্রতিষ্ঠান। বাংলাদেশের বিমানবন্দর ও জাতীয় বিমান সংস্থার উন্নয়নে সহায়তা করতে আমরা আগ্রহী।”

সূত্র: বাসস।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহী এয়ারবাস ও মেনজিস এভিয়েশন

আপডেট সময় ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং যুক্তরাজ্যভিত্তিক বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশন।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স এবং মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। বৈঠকে তারা বাংলাদেশের বিমান খাতে বিনিয়োগ ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন  ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ