ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

দুবাইয়ে ঈদুল আজহার নামাজ সম্পন্ন, ঈদগাহে মুসল্লিদের ঢল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 695

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ। স্থানীয় সময় শুক্রবার সকাল ৫টা ৪৫ মিনিটে প্রধান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত।

এর আগে ফজরের নামাজের পর থেকেই শহরজুড়ে বেজে ওঠে তাকবিরের ধ্বনি— আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো দুবাই নগরী। সূর্য ওঠার আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
ঈদের জামাতে অংশ নেন স্থানীয় বাসিন্দা ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসী মুসল্লিরা। বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন  ইমামদের শুধু নামাজের নয়, মুত্তাকিদেরও ইমাম হতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

একই সময়ে দুবাইয়ের দেরা বাংলাবাজার এলাকার কুয়েতি মসজিদসহ বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মুসল্লিরা উদযাপন করেন ঈদের আনন্দ। এরপর সবাই নির্ধারিত স্থানে গিয়ে কোরবানির পশু জবাইয়ের কাজে অংশ নেন।

স্থানীয় প্রশাসনের নির্ধারিত নির্দেশনা মেনে কোরবানি কার্যক্রম পরিচালিত হয়, যাতে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় থাকে।

নিউজটি শেয়ার করুন

দুবাইয়ে ঈদুল আজহার নামাজ সম্পন্ন, ঈদগাহে মুসল্লিদের ঢল

আপডেট সময় ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ। স্থানীয় সময় শুক্রবার সকাল ৫টা ৪৫ মিনিটে প্রধান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত।

এর আগে ফজরের নামাজের পর থেকেই শহরজুড়ে বেজে ওঠে তাকবিরের ধ্বনি— আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো দুবাই নগরী। সূর্য ওঠার আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
ঈদের জামাতে অংশ নেন স্থানীয় বাসিন্দা ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসী মুসল্লিরা। বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন  মদিনার সব মসজিদে নারীদের নামাজের স্থান