ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল: ডিএমটিসিএল-এর ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 679

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার, ৭ জুন, রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বুধবার (৪ জুন) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ জুন মেট্রোরেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।”

আরও পড়ুন  রোববার থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পরের দিন, রোববার (৮ জুন), মেট্রোরেল সকাল ৮টা থেকে ৩০ মিনিট অন্তর অন্তর (হেডওয়ে অনুযায়ী) চলবে।

এ ছাড়া ৯ জুন (সোমবার) থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী যথারীতি পরিচালিত হবে।

এ সিদ্ধান্তের ফলে ঈদের দিন মেট্রোরেল ব্যবহারকারীদের বিকল্প যানবাহনের ব্যবস্থা নিতে হবে। যাত্রীদের সময়মতো যাত্রা পরিকল্পনার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল: ডিএমটিসিএল-এর ঘোষণা

আপডেট সময় ১২:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার, ৭ জুন, রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বুধবার (৪ জুন) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ জুন মেট্রোরেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।”

আরও পড়ুন  ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫