ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লি জে-মিয়ং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 425

ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন-সু আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেছেন।

আরও পড়ুন  দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন, চলছে ভোটগ্রহণ

এক বিবৃতিতে কিম বলেন, “আমি জনগণের রায় মাথা পেতে নিচ্ছি। বিজয়ের জন্য লি জে-মিয়ং-কে অভিনন্দন জানাই।”

জয়ী হওয়ার পর দেওয়া ভাষণে লি জে-মিয়ং দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমি দক্ষিণ কোরিয়ার অর্থনীতি পুনরুদ্ধার করব এবং উপদ্বীপে স্থায়ী শান্তি নিশ্চিত করব।”

নির্বাচনী প্রচারণায় তিনি সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার প্রচার অনেকটাই একটি গণভোটের রূপ নেয়, যেখানে জনগণ সরাসরি মত দেয় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে।

ছয় মাস আগেই দক্ষিণ কোরিয়ার জনগণ তাদের সাবেক প্রেসিডেন্ট ইউন সক ইয়লের সামরিক অভ্যুত্থানচেষ্টাকে প্রতিহত করেছিল। এবার নির্বাচনের মাধ্যমে তারা ইউনের দলকে প্রত্যাখ্যান করে আবার বিরোধী দলকে ক্ষমতায় ফিরিয়ে এনেছে।

লি জে-মিয়ং অতীতে ছিলেন বিতর্কিত এক রাজনৈতিক চরিত্র। তিন বছর আগে নির্বাচনে পরাজিত হয়েছিলেন এবং বর্তমানে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগও রয়েছে। তবে চলমান সংকটময় পরিস্থিতিতে তিনি মতাদর্শগত বিভেদ ভুলে বহু নাগরিককে একত্রিত করতে সক্ষম হয়েছেন।

অনেকেই বিশ্বাস করেন, এই সঙ্কটে নেতৃত্ব দিতে লি জে-মিয়ংই সবচেয়ে উপযুক্ত। তবে, দেশ পুনর্গঠনের আগে তার সামনে রয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চ্যালেঞ্জ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা চুক্তি এবং অর্থনৈতিক সম্পর্ক নতুন করে ভাবনায় ফেলছে কূটনৈতিক মহলকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা কিছু সেনা প্রত্যাহারের কথা ভাবছেন বলে জানা গেছে। বর্তমানে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সেখানে হাজার হাজার সেনা মোতায়েন রেখেছে।

লি জে-মিয়ং অতীতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র জোট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। যদিও নির্বাচনী প্রচারে তিনি কিছুটা সংযত ছিলেন, তবে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছেন। তার এই অবস্থান ওয়াশিংটন-সিউল সম্পর্কের মধ্যে টানাপড়েন তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লি জে-মিয়ং

আপডেট সময় ১০:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন-সু আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেছেন।

আরও পড়ুন  ট্রাম্পের শপথ গ্রহন আজ: যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে নতুন অধ্যায়