ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
বাণিজ্য মেলা উৎসব

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, বাড়ছে কেনাকাটার উন্মাদনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 255

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, বাড়ছে কেনাকাটার উন্মাদনা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ।

মেলা প্রাঙ্গণে দেখা যায়, সকাল ১০টায় গেট খোলার পরপরই দর্শনার্থীরা স্টল ঘুরে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত। গৃহস্থালি সামগ্রী, শীতের পোশাক এবং খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল উল্লেখযোগ্য। তবে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টলগুলোতে তুলনামূলক কম ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন  বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান

ক্রেতারা বলছেন, মেলা প্রাঙ্গণ শহর থেকে দূরে হওয়ায় সপ্তাহের অন্য দিনগুলোতে আসা কষ্টসাধ্য। তবে জায়গাটি পরিপাটি ও পরিবার নিয়ে ভ্রমণের জন্য উপযুক্ত হওয়ায় ছুটির দিনগুলোতে ভিড় বেশি হয়। ব্যবসায়ীরা জানাচ্ছেন, মেলা জমে উঠতে শুরু করেছে, তবে বেচাকেনা এখনও প্রত্যাশা পূরণে পিছিয়ে। তারা আশাবাদী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-সমাগম আরও বৃদ্ধি পাবে, যা বিক্রির পরিমাণও বাড়াবে।

নিউজটি শেয়ার করুন

বাণিজ্য মেলা উৎসব

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, বাড়ছে কেনাকাটার উন্মাদনা

আপডেট সময় ০১:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ।

মেলা প্রাঙ্গণে দেখা যায়, সকাল ১০টায় গেট খোলার পরপরই দর্শনার্থীরা স্টল ঘুরে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত। গৃহস্থালি সামগ্রী, শীতের পোশাক এবং খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল উল্লেখযোগ্য। তবে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টলগুলোতে তুলনামূলক কম ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন  বরিশাল নার্সিং কলেজে আন্দোলনে হামলা, আহত ৩ শিক্ষার্থী, উত্তপ্ত ক্যাম্পাস