ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

৬ দিন ধরে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন, দ্বীপজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 426

ছবি সংগৃহীত

বৈরী আবহাওয়ার কবলে পড়ে টানা ছয় দিন ধরে মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকায় দ্বীপজুড়ে দেখা দিয়েছে তীব্র খাদ্য, ওষুধ ও জ্বালানিসংকট।

উপজেলা প্রশাসনের সূত্র জানায়, গত ২৫ মে সাগর উত্তাল হয়ে পড়ায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সেন্ট মার্টিনের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি যোগাযোগ ছিন্ন হয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন দ্বীপবাসী।

আরও পড়ুন  জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা

দ্বীপের দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া ও গলাচিপা এলাকাগুলো জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে খাদ্য ও ওষুধের ঘাটতি চলছে। সূর্যের আলো না থাকায় সোলার প্যানেল কাজ করছে না, আবার জ্বালানি না থাকায় জেনারেটর বন্ধ হয়ে গেছে।”

স্থানীয় আরেক বাসিন্দা জসিম উদ্দিন শুভ জানান, “বাজারের অধিকাংশ দোকান বন্ধ হয়ে গেছে। চাল, ডাল, তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ফুরিয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় পানির সংকট দেখা দিয়েছে। মানুষ খাওয়াও পাচ্ছে না, আলোও নেই।”

দ্বীপে কোনো স্থায়ী গুদাম না থাকায় প্রতিদিন টেকনাফ থেকে খাদ্য, জ্বালানি ও অন্যান্য সরঞ্জাম এনে চাহিদা পূরণ করতে হয়। ফলে নৌপথ বন্ধ থাকলে সংকট দ্রুত তীব্র হয়ে ওঠে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, “পরিস্থিতি বিবেচনায় আজ রোববার একটি সার্ভিস বোট পাঠানো হয়েছে, যাতে এক হাজার মানুষের জন্য খাদ্য সহায়তা রয়েছে। আশা করছি বিকেলের মধ্যেই এটি দ্বীপে পৌঁছাবে।”

তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে এলেই পর্যায়ক্রমে যাত্রী ও পণ্য পরিবহন পুনরায় শুরু করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।

এদিকে, স্থানীয়দের আশঙ্কা, আবহাওয়া আরও কয়েকদিন খারাপ থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তারা দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা এবং সুশৃঙ্খল সরবরাহব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

৬ দিন ধরে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন, দ্বীপজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট

আপডেট সময় ০৪:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বৈরী আবহাওয়ার কবলে পড়ে টানা ছয় দিন ধরে মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকায় দ্বীপজুড়ে দেখা দিয়েছে তীব্র খাদ্য, ওষুধ ও জ্বালানিসংকট।

উপজেলা প্রশাসনের সূত্র জানায়, গত ২৫ মে সাগর উত্তাল হয়ে পড়ায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সেন্ট মার্টিনের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি যোগাযোগ ছিন্ন হয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন দ্বীপবাসী।

আরও পড়ুন  সেন্ট মার্টিনের সাগরে অবমুক্ত করা হলো ১৮৩টি কাছিমের বাচ্চা