ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ইস্পাত-অ্যালুমিনিয়ামে আমদানি শুল্ক ৫০% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 141

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ঘোষণায় বলা হয়েছে, এই দুই ধাতবপণ্যের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করা হবে। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পেনসিলভানিয়ার পিটসবার্গে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, “এ সিদ্ধান্ত স্থানীয় ইস্পাত শিল্পের জন্য বড় সহায়তা হবে। এতে জাতীয় উৎপাদন বাড়বে এবং চীনের ওপর নির্ভরতা হ্রাস পাবে।”

আরও পড়ুন  মস্কো-কিয়েভ যুদ্ধবিরতি: ট্রাম্প-পুতিন শীঘ্রই আলোচনায় বসছেন

সমাবেশে আরও জানানো হয়, মার্কিন প্রতিষ্ঠান ইউএস স্টিল এবং জাপানের নিপ্পন স্টিল যৌথভাবে পিটসবার্গ অঞ্চলে ইস্পাত উৎপাদনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তবে অংশীদারিত্বের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এবং প্রকল্পের বিস্তারিতও পরিষ্কার নয়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি ইউএস স্টিলকে রক্ষা করতে চাই। এটি শুধু একটি কোম্পানি নয়, এটি আমেরিকার ইস্পাতশিল্পের মেরুদণ্ড।” তিনি উপস্থিত কর্মীদের আশ্বস্ত করে বলেন, “কোনো ছাঁটাই হবে না, কোনো আউটসোর্সিং হবে না, বরং শিগগিরই প্রত্যেক কর্মীকে ৫ হাজার ডলার বোনাস দেওয়া হবে।”

উল্লেখ্য, ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প ইস্পাত আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ইস্পাত খাতকে রক্ষা করতে হলে এ শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো প্রয়োজন হতে পারে।

চীনের পণ্যের ওপর পাল্টা শুল্ক, কানাডাসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য টানাপড়েন এসব নিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ট্রাম্প। এবার ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ।

ট্রাম্পের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় ইউনাইটেড স্টিলওয়ার্কার্স ইউনিয়নের সদস্য জোজো বারগেস। তিনি বলেন, “এটা আমাদের জন্য দারুণ এক দিন। আমরা মনে করি, জাপানের সঙ্গে অংশীদারত্ব নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ইস্পাতশিল্পে নতুন প্রজন্ম গড়ে তুলবে।”

তিনি আরও মনে করিয়ে দেন, ট্রাম্পের আগের মেয়াদে ইস্পাত শিল্প ব্যাপকভাবে লাভবান হয়েছিল। এবারও তিনি একই ধরনের সাফল্যের আশা করেন।

নিউজটি শেয়ার করুন

ইস্পাত-অ্যালুমিনিয়ামে আমদানি শুল্ক ৫০% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেট সময় ১১:২০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ঘোষণায় বলা হয়েছে, এই দুই ধাতবপণ্যের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করা হবে। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পেনসিলভানিয়ার পিটসবার্গে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, “এ সিদ্ধান্ত স্থানীয় ইস্পাত শিল্পের জন্য বড় সহায়তা হবে। এতে জাতীয় উৎপাদন বাড়বে এবং চীনের ওপর নির্ভরতা হ্রাস পাবে।”

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় আমদানি করা ৬ হাজার টন সেদ্ধ চাল