ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

আজ প্রথমবারের মতো চীনে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 330

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু হলো। আজ বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম দফায় ১০ টন আম চীনের উদ্দেশে রওনা দিচ্ছে। এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান।

চীনে এর আগে কখনোই বাংলাদেশি আম রপ্তানি হয়নি। কয়েক মাস আগে এ বিষয়ে আলোচনা শুরু হয় এবং সম্প্রতি দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি মৌসুমে মোট ১০০ টন আম রপ্তানির পরিকল্পনা রয়েছে। প্রথম চালানে সাতক্ষীরা ও যশোর অঞ্চলের গাছপাকা নির্বাচিত আম রপ্তানি করা হচ্ছে। কয়েকজন রপ্তানিকারক মিলিতভাবে এ ১০ টন আম রপ্তানি করছেন।

আরও পড়ুন  চীনের বাজারে যাবে চাঁপাইনবাবগঞ্জের আম, রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন জানিয়েছেন, “প্রথম দফায় আজ ১০ টন আম চীনে যাচ্ছে। পর্যায়ক্রমে চুক্তির আওতায় বাকি আমও রপ্তানি করা হবে।”

এদিকে আজ সকালেই রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে এ বছরের আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন।

চীনে আম রপ্তানির প্রক্রিয়া গতি পায় যখন গত ২৮ এপ্রিল দেশটির রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের আমের বাগান পরিদর্শন করেন। এরপরই রপ্তানির বিষয়টি চূড়ান্ত হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলাদেশ সরকার চীনে আমসহ কয়েকটি কৃষিপণ্য রপ্তানির অনুমোদনের জন্য আবেদন করে। তবে করোনা মহামারি ও অন্যান্য প্রশাসনিক জটিলতায় বিষয়টি এতদিন ঝুলে ছিল। ছয় বছর পর অবশেষে এই উদ্যোগ বাস্তবায়নের পথে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে আম উৎপাদিত হয়েছে প্রায় ২৪ লাখ টন। তবে এর বিপরীতে রপ্তানির পরিমাণ মাত্র ১ হাজার ৩২১ টন। গত বছর বাংলাদেশ থেকে আম রপ্তানি হয়েছে ২১টি দেশে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইতালি, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ।

চীনে এই নতুন রপ্তানি বাংলাদেশের কৃষিপণ্য বাজারে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আজ প্রথমবারের মতো চীনে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম

আপডেট সময় ০৩:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু হলো। আজ বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম দফায় ১০ টন আম চীনের উদ্দেশে রওনা দিচ্ছে। এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান।

চীনে এর আগে কখনোই বাংলাদেশি আম রপ্তানি হয়নি। কয়েক মাস আগে এ বিষয়ে আলোচনা শুরু হয় এবং সম্প্রতি দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি মৌসুমে মোট ১০০ টন আম রপ্তানির পরিকল্পনা রয়েছে। প্রথম চালানে সাতক্ষীরা ও যশোর অঞ্চলের গাছপাকা নির্বাচিত আম রপ্তানি করা হচ্ছে। কয়েকজন রপ্তানিকারক মিলিতভাবে এ ১০ টন আম রপ্তানি করছেন।

আরও পড়ুন  বাংলাদেশের আম কিনতে আগ্রহী চীন, চলতি মৌসুমেই বিপুল রপ্তানির আশা