ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আজ জরুরি সংবাদ সম্মেলন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 524

ছবি সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গোপন বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। গত শনিবার রাতে সেনানিবাসে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার সৃষ্টি হলেও জামায়াত নেতারা এটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই উল্লেখ করেছেন। সোমবার (২৬ মে) একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি।”

আরও পড়ুন  শীর্ষ আদালতে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অনীহা প্রকাশ করে বলেন, “সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি কোনো বিষয়ে আলোচনা হয়নি। যতটুকু বলেছি, তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।”

এদিকে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনার পটভূমিতে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন এবং সর্বদলীয় সংলাপের দাবিতে জামায়াতের সক্রিয় অবস্থান এই বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে সম্প্রতি দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান এবং পরবর্তী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক ও সংবাদ সম্মেলন জাতীয় রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আজ জরুরি সংবাদ সম্মেলন

আপডেট সময় ০১:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গোপন বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। গত শনিবার রাতে সেনানিবাসে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার সৃষ্টি হলেও জামায়াত নেতারা এটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই উল্লেখ করেছেন। সোমবার (২৬ মে) একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি।”

আরও পড়ুন  দুই দেশ সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান