ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: আদিলুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 330

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: আদিলুর রহমান

বাংলাদেশের সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শুক্রবার) সকালে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

আদিলুর রহমান বলেন, ‘দীর্ঘ দিন ধরে যেসব কাজ পড়ে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি।’

আরও পড়ুন  শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব হলেন মো. ওবায়দুর রহমান, শিগগিরই আসছেন আরও ৯ জন 

তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
বাংলাদেশ সবার, এটি বহুমাতৃক দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘সব ধর্মের, সব ভাষা ও নৃ-গোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে। জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সব ধর্মের তরুণ-যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যে বাংলাদেশের তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছু দূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি।’

সবার সহযোগিতা কামনা করে আদিলুর বলেন, ‘আপনারা আমাদের পাশে থাকবেন, যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা আছে, সেটুকু এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব।

নিউজটি শেয়ার করুন

শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: আদিলুর রহমান

আপডেট সময় ০৪:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫