ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ইশরাকের শপথ নিয়ে অবস্থান স্পষ্ট করল স্থানীয় সরকার বিভাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 447

ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তরে শপথ অনুষ্ঠানের সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২৬ মে) স্থানীয় সরকার বিভাগের এক যুগ্ম সচিব গণমাধ্যমকে জানান, “ইশরাক হোসেনের শপথের জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়ে আবেদন করা হয়েছে। তার সম্মতি পেলেই যেকোনো মুহূর্তে শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।”

আরও পড়ুন  নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

তবে সূত্র বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজে শপথ পড়াবেন না। এ দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেওয়া হতে পারে। বর্তমানে বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত করেন। কিন্তু সরকারের পরিবর্তনের পর, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম পূর্বের ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন।

পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসি মেয়র ঘোষণা করে। তবে শপথগ্রহণ অনুষ্ঠান না হওয়ায় তিনি এখনও দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

এই প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় ইশরাক হোসেনের সমর্থকরা গত কয়েকদিন ধরে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সরকার বিভাগ সূত্র বলছে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সবুজ সংকেত মিললেই কয়েক ঘণ্টার মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন সম্ভব। শপথের পরই ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন এবং সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রমে যুক্ত হবেন।

রাজনৈতিক অঙ্গনে এই শপথ অনুষ্ঠানকে বর্তমান প্রশাসনের “রাজনৈতিক ভারসাম্য” রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইশরাকের শপথ নিয়ে অবস্থান স্পষ্ট করল স্থানীয় সরকার বিভাগ

আপডেট সময় ১২:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তরে শপথ অনুষ্ঠানের সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২৬ মে) স্থানীয় সরকার বিভাগের এক যুগ্ম সচিব গণমাধ্যমকে জানান, “ইশরাক হোসেনের শপথের জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়ে আবেদন করা হয়েছে। তার সম্মতি পেলেই যেকোনো মুহূর্তে শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।”

আরও পড়ুন  নতুন সরকারের শপথ অনুষ্ঠিত