ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: সিরাজগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 506

ছবি সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) রাতে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন  পাবনার ধর্মঘট প্রত্যাহার, ৪৫ ঘন্টা পর পাবনা-ঢাকা বাস চলাচল শুরু

সোমবার (২৬ মে) সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান। গ্রেপ্তার তিনজন হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭), ও মৃত ইমান আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, গত ২০ মে মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া এলাকা থেকে আরও কিছু যাত্রী বাসে ওঠেন।

বাসটিতে মোট ৩৮ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১০ জন নারী। রাত সাড়ে ১১টার দিকে বাসটি টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা অতিক্রম করে যমুনা সেতুর পূর্ব প্রান্তে পৌঁছায়। তখন যাত্রীবেশে থাকা ৮-১০ জন ডাকাত হঠাৎ দেশীয় অস্ত্রের মুখে চালকের নিয়ন্ত্রণ নেয় এবং বাসটি থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়।

ডাকাতরা একে একে সব যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরে বাসটি নিয়ন্ত্রণে রেখে তারা সাভারের চন্দ্রা ও আশুলিয়া এলাকায় কয়েকবার ঘুরিয়ে নিয়ে যায় এবং একপর্যায়ে বাসটি রেখে যায় টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায়।

এ ঘটনায় নির্যাতিত যাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: সিরাজগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ০৪:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) রাতে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন  সিরাজগঞ্জে ইটভাটার বিষাক্ত গ্যাসে ২৬ হেক্টর ফসল ধ্বংস, দিশেহারা কৃষকরা