ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার
ম্যাগাজিন অনুষ্টান ইত্যাদি’

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে মারমারি-ভাঙচুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 157

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে মারমারি-ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠানে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নির্ধারিত সময়ের আগেই স্থগিত হয়ে যায় অনুষ্ঠানটি। পরে মধ্যরাতে স্বল্পসংখ্যক দর্শক নিয়ে আবারও শুটিং শুরু করেন অনুষ্ঠনটির পরিচালক হানিফ সংকেত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার দুইশো বছরের পুরনো রাজা টংকনাথের রাজবাড়ীতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের বেশ কিছু মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন  বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব

জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ৩ হাজার প্রবেশ (গেট) পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে তা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতির জন্য দর্শনার্থীরা প্রশাসন ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনা করছেন নেটিজেনরা। তবে মধ্যরাতে পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং সম্পন হয়।

নিউজটি শেয়ার করুন

ম্যাগাজিন অনুষ্টান ইত্যাদি’

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে মারমারি-ভাঙচুর

আপডেট সময় ১১:১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠানে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নির্ধারিত সময়ের আগেই স্থগিত হয়ে যায় অনুষ্ঠানটি। পরে মধ্যরাতে স্বল্পসংখ্যক দর্শক নিয়ে আবারও শুটিং শুরু করেন অনুষ্ঠনটির পরিচালক হানিফ সংকেত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার দুইশো বছরের পুরনো রাজা টংকনাথের রাজবাড়ীতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের বেশ কিছু মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন  ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়েছে