ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

সীমান্তে উদ্ধার হওয়া ১১৯ কোটি ৬৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 458

ছবি সংগৃহীত

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (২২ মে) সকালে মহেশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কবির এবং বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার আহসান হাবিব।

আরও পড়ুন  ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা বিএসএফের পাটগ্রাম সীমান্তে, বাধা দিল বিজিবি

বিজিবি সূত্রে জানা যায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ২৫ হাজার ৮১৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩৮ হাজার ৯৮০ বোতল বিদেশি মদ, ১৩০ কেজি গাঁজা, ৬৫ হাজার ১৭৪ পিস ইয়াবা, ৩৭ কেজি হেরোইন, ৭৯ কেজি কোকেন, ৭ কেজি এলএসডি, ২৯ বোতল এবং ২১ হাজার ৩১৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট। এছাড়া ছিল ৯ হাজার ৮৪৫ পিস ভারতীয় ওষুধ এবং ৯ হাজার ৯৬০ পিস বাংলাদেশি ওষুধ।

মাদকদ্রব্য ধ্বংসকালে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, এসব উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১১৯ কোটি ৬৪ লাখ টাকা।

তিনি আরও বলেন, “দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তে আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে। মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ধ্বংস কার্যক্রমটি ছিল প্রতীকীভাবে মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী উদ্যোগ।

উল্লেখ্য, সীমান্ত অঞ্চলে মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে এসব মাদকদ্রব্য বিভিন্ন সময়ে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। বিজিবির এ ধরনের পদক্ষেপে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে উদ্ধার হওয়া ১১৯ কোটি ৬৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

আপডেট সময় ০৫:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (২২ মে) সকালে মহেশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কবির এবং বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার আহসান হাবিব।

আরও পড়ুন  বিজিবিতে ফেলানীর ভাইয়ের নিয়োগ জীবন দিয়ে সীমান্ত রক্ষা শপথ