ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 461

ছবি সংগৃহীত

দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিদিনের সমাবেশে শপথ পাঠ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২১ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সাম্যের বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে প্রতিদিন প্রাত্যহিক সমাবেশে একটি নির্ধারিত শপথ পাঠ করানোর অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন  নির্দেশ মানেনি হার্ভার্ড, ট্রাম্পের পাল্টা পদক্ষেপে বন্ধ অনুদান

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশে নিচের শপথ বাক্যটি পাঠ করানো হবে—

আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।”

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই শপথ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ভিত্তি দৃঢ় করবে এবং দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ দেশের সকল স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসায় কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগটি ইতিবাচক মনোভাব গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় ০৮:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিদিনের সমাবেশে শপথ পাঠ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২১ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সাম্যের বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে প্রতিদিন প্রাত্যহিক সমাবেশে একটি নির্ধারিত শপথ পাঠ করানোর অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা