ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আদালতে হাজির নুসরাত ফারিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 441

ছবি সংগৃহীত

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পেশ করে।

আরও পড়ুন  নাইকো দুর্নীতি মামলার রায় আজ: আদালতের দিকে সবার নজর

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি জানান, রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে। সোমবার সকালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, রোববার (১৮ মে) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠার আগে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্র জানায়, ভাটারা থানায় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আগে থেকেই একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গত জুলাই মাসে একটি গণ-অভ্যুত্থান চলাকালে ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। আটকের পর নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় নেয়া হলেও সেখানে না রেখে পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার একাধিক ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তিনি মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

আদালতে হাজির নুসরাত ফারিয়া

আপডেট সময় ১১:২৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পেশ করে।

আরও পড়ুন  বিদেশে এস আলম গ্রুপ মালিকের সম্পদ জব্দের নির্দেশ