ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 634

ছবি সংগৃহীত

দুর্নীতির মামলায় অধস্তন আদালতের দেয়া তিন বছরের সাজা স্থগিত করে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে মামলার আপিল শুনানির জন্য নিম্ন আদালতের নথি তলব করা হয়েছে।

ডা. জুবাইদার আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মক্কেল জামিনে থাকবেন। এর আগে মঙ্গলবার (১৩ মে) হাইকোর্ট ৫৮৭ দিন পর দায়ের করা আপিলের বিলম্ব মার্জনা অনুমোদন করেন। বিলম্ব মার্জনার আবেদনের শুনানি শেষে বিচারপতি খসরুজ্জামান এ আদেশ দেন।

আরও পড়ুন  রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল কারাগারে

মামলার পটভূমিতে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে নয় বছর এবং ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৩ সালের ৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বছরের জন্য ডা. জুবাইদার সাজা স্থগিত করে। এরপর গত মঙ্গলবার (১৩ মে) তার পক্ষে হাইকোর্টে আপিল দায়ের করা হলে বিলম্ব মার্জনা মঞ্জুর হয় এবং বুধবার জামিন পান তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান শেষে চলতি বছরের ৬ মে দেশে ফিরে এসেছেন ডা. জুবাইদা রহমান। এসময় তিনি তার শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি দেশ ত্যাগ করেছিলেন।

হাইকোর্টের জামিনের রায়ে এই মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর রাজনৈতিক ও আইনি মহলের।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান

আপডেট সময় ১২:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

দুর্নীতির মামলায় অধস্তন আদালতের দেয়া তিন বছরের সাজা স্থগিত করে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে মামলার আপিল শুনানির জন্য নিম্ন আদালতের নথি তলব করা হয়েছে।

ডা. জুবাইদার আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মক্কেল জামিনে থাকবেন। এর আগে মঙ্গলবার (১৩ মে) হাইকোর্ট ৫৮৭ দিন পর দায়ের করা আপিলের বিলম্ব মার্জনা অনুমোদন করেন। বিলম্ব মার্জনার আবেদনের শুনানি শেষে বিচারপতি খসরুজ্জামান এ আদেশ দেন।

আরও পড়ুন  পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় বৃহস্পতিবার