ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

গ্রেপ্তার হলেন সাবেক এমপি মমতাজ

সাবেকএমপি, মমতাজ, গ্রেপ্তার, আইনশৃঙ্খলা
  • আপডেট সময় ১১:১৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 428

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাঁকে বর্তমানে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের সামনে সতর্ক অবস্থানে

পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ বেগমের বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-সংক্রান্ত একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলার বেশ কয়েকটি তদন্তাধীন পর্যায়ে রয়েছে। এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হন বলে অভিযোগ উঠে। সেই ঘটনার প্রায় এক যুগ পর, গত বছরের ৯ অক্টোবর মানিকগঞ্জের আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে প্রধান আসামি করা হয় মমতাজ বেগমকে।

ওই মামলায় আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মী এবং পুলিশের ৩৮ সদস্যকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রতিবাদকারী সাধারণ মুসল্লিদের ওপর গুলি চালানোর মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দেয়।

ডিবি সূত্রে আরও জানা গেছে, মামলার প্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

সাবেক এমপি ও শিল্পী মমতাজ বেগমের এই গ্রেপ্তার রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত সঠিকভাবে সম্পন্ন করতে এবং দোষীদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

গ্রেপ্তার হলেন সাবেক এমপি মমতাজ

আপডেট সময় ১১:১৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাঁকে বর্তমানে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  ১৯ মামলার আসামি ‘টাইগার মোমেন’ নারায়ণগঞ্জে গ্রেপ্তার