ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

রংপুরের নতুন ডপলার রাডার উদ্বোধন, উত্তরাঞ্চলে পাওয়া যাবে আবহাওয়ার আগাম বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 572

ছবি সংগৃহীত

রংপুরে দীর্ঘ এক যুগ পর অবশেষে চালু হলো অত্যাধুনিক ডপলার রাডার স্টেশন। আজ রোববার সকালে রংপুর আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণাগারে এ রাডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম। উপস্থিত ছিলেন জাপানের আন্তর্জাতিক আবহাওয়া পরামর্শক ইয়োশিহিসা উচিদা।

আরও পড়ুন  মে মাসে ঘূর্ণিঝড়ের আভাস, বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ

নতুন রাডার চালু হওয়ায় রংপুরসহ পুরো উত্তরাঞ্চলে আবহাওয়ার আগাম তথ্য জানার নতুন দ্বার উন্মোচিত হলো। এতে স্বস্তি ফিরেছে আবহাওয়া বিভাগে, উপকৃত হবেন কৃষিনির্ভর এই অঞ্চলের লাখো মানুষ।

আবহাওয়াবিদদের মতে, সাড়ে ৪০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো, বৃষ্টিপাত, বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে পারবে এই রাডার। ফলে দুর্যোগের আগাম প্রস্তুতির সুযোগ তৈরি হবে, যা কমাবে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নতুন রাডার চালুর ফলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। ফসল রক্ষা, মৃত্যুহার কমানো, মৌসুমি রোগব্যাধি নিয়ন্ত্রণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে জাপানের সিমিজু করপোরেশন। জাইকার অনুদানে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে রাডারটি নির্মাণ করা হয়েছে। যদিও ২০১৬ সালে প্রকল্পের পরিকল্পনা নেয়া হলেও নানা জটিলতায় দীর্ঘদিন তা থেমে ছিল। অবশেষে ২০২৩ সালের ৩১ মার্চ থেকে কাজ শুরু হয় এবং এক বছরের মধ্যে সেটি সম্পন্ন হয়।

সংশ্লিষ্টদের মতে, রাডারটি ১৫ বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং এতে করে ভূমিকম্প ও বন্যার আগাম তথ্যও পাওয়া যাবে। বিশেষ করে কৃষকদের জন্য এটি একটি বড় আশীর্বাদ, কারণ সময়মতো বৃষ্টির পূর্বাভাস পেয়ে তারা ফসল রক্ষা করতে পারবেন।

প্রধান অতিথি মোমেনুল ইসলাম বলেন, “রংপুর থেকে চারদিকে সাড়ে ৪০০ কিলোমিটার এলাকার আবহাওয়া তথ্য এখন থেকে আগাম জানা যাবে। রাডারটি শুধু আধুনিক প্রযুক্তি নয়, এটি একটি জীবনরক্ষাকারী ব্যবস্থা।”

স্থানীয়রা আশা করছেন, এখন থেকে আবহাওয়ার সঠিক তথ্য ও পূর্বাভাস পাওয়ায় দুর্যোগের সময় তাদের প্রস্তুতি ও সুরক্ষা আরও জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন

রংপুরের নতুন ডপলার রাডার উদ্বোধন, উত্তরাঞ্চলে পাওয়া যাবে আবহাওয়ার আগাম বার্তা

আপডেট সময় ০৬:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

রংপুরে দীর্ঘ এক যুগ পর অবশেষে চালু হলো অত্যাধুনিক ডপলার রাডার স্টেশন। আজ রোববার সকালে রংপুর আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণাগারে এ রাডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম। উপস্থিত ছিলেন জাপানের আন্তর্জাতিক আবহাওয়া পরামর্শক ইয়োশিহিসা উচিদা।

আরও পড়ুন  ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা