ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 411

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় গত ১০ মে রাতে মাছিমপুর বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ২২ দশমিক ৫ টন ভারতীয় কয়লাসহ একটি কার্গো ট্রাক জব্দ করে। জব্দকৃত ট্রাক ও কয়লার বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

আরও পড়ুন  অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুরে ৮১ জন আটক''

অন্যদিকে, একই তারিখে রাতে সদর উপজেলার ১ নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপির টহল দল শ্বশানঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের ৫৪৩ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করে। যার বাজারমূল্য ৯ লাখ ১৯ হাজার ২০০ টাকা।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে কয়লাবাহী ট্রাক ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত মালামাল শিগগিরই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযানে বিজিবির তৎপরতা ও সজাগ অবস্থানের ফলে বড় ধরনের চোরাচালান প্রতিরোধ সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ

আপডেট সময় ০২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় গত ১০ মে রাতে মাছিমপুর বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ২২ দশমিক ৫ টন ভারতীয় কয়লাসহ একটি কার্গো ট্রাক জব্দ করে। জব্দকৃত ট্রাক ও কয়লার বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

আরও পড়ুন  ভোক্তা অধিকারের অভিযানে বাঁধা: পুলিশ মামলা না নেওয়ায় মিলনের বিস্ময়