ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া, পালাতে গিয়ে ফেলে যাচ্ছেন গাড়ি, মৃত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 338

দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া, পালাতে গিয়ে ফেলে যাচ্ছেন গাড়ি, মৃত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার ভয় গ্রাস করেছে এলাকাবাসীকে। জীবন বাঁচাতে শহরের হাজারো মানুষ তড়িঘড়ি করে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। পেছনে ফেলে যাচ্ছেন ব্যক্তিগত গাড়ি ও সম্পদ।

দাবানলের ফলে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ধ্বংস হয়ে গেছে এক হাজারেরও বেশি বাড়িঘর। ঝোড়ো বাতাসের কারণে আগুন কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপক আকার ধারণ করে। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের।

আরও পড়ুন  তুরস্কে ভয়াবহ দাবানলের তাণ্ডব, হুমকির মুখে ঘরবাড়ি-শিল্পাঞ্চল

দাবানলটি লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকেও ধেয়ে আসছে। শহরের পশ্চিম প্রান্তের বসতিগুলো ঘিরে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। শহর থেকে বের হওয়ার প্রধান মহাসড়কটি এখন ধোঁয়া আর আগুনের শিখায় ঢেকে গেছে, যার ফলে সড়কপথেও বিপদ বাড়ছে।

অগ্নিনির্বাপক কর্মীরা মানুষকে নিজেদের গাড়ি ছেড়ে রাস্তা পরিষ্কার রাখতে বলছেন। কারণ, ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিবেগে ধেয়ে আসা আগুনের শিখার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। মহাসড়কের কিছু অংশে গাড়ি ফেলে রেখে মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াচ্ছেন।

এই বিপর্যয়ের শিকার হয়েছেন হলিউডের তারকারাও। অভিনেতা জেমস উডস তাঁর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। একই এলাকার আরেক বাসিন্দা অভিনেতা স্টিভ গুটেনবার্গ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, বাড়ি ছাড়ার সময় গাড়ির চাবি ভেতরে রেখে যেতে, যাতে অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত যানবাহন সহজে চলাচল করতে পারে।

নিউজটি শেয়ার করুন

দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া, পালাতে গিয়ে ফেলে যাচ্ছেন গাড়ি, মৃত ৫

আপডেট সময় ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার ভয় গ্রাস করেছে এলাকাবাসীকে। জীবন বাঁচাতে শহরের হাজারো মানুষ তড়িঘড়ি করে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। পেছনে ফেলে যাচ্ছেন ব্যক্তিগত গাড়ি ও সম্পদ।

দাবানলের ফলে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ধ্বংস হয়ে গেছে এক হাজারেরও বেশি বাড়িঘর। ঝোড়ো বাতাসের কারণে আগুন কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপক আকার ধারণ করে। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের।

আরও পড়ুন  দাবানল পরিদর্শনে ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প, ফেডারেল সহায়তার প্রতিশ্রুতি