ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

সীমান্তে উত্তেজনার মাঝেও পাকিস্তানকে আইএমএফ ঋণ, ক্ষুব্ধ ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 512

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য নগদ ১০০ কোটি ডলার ঋণ ছাড় করেছে। এ অর্থ ছাড় করা হয় গতকাল শুক্রবার, কর্মসূচির প্রথম পর্যায়ের মূল্যায়ন অনুমোদনের পর। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা তহবিলের আওতায় পাকিস্তানের জন্য আরও ১৪০ কোটি ডলারের নতুন ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে আইএমএফ জানায়, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও পাকিস্তানের গৃহীত নীতিগত পদক্ষেপগুলো দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে।

আরও পড়ুন  পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের পর ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

২০২৩ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচি গ্রহণ করে আইএমএফ, যার মূল লক্ষ্য ছিল দেশের দুর্বল অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। এ পর্যন্ত মোট ২০০ কোটি ডলার ছেড়েছে সংস্থাটি। তবে জলবায়ু তহবিলের নতুন ঋণের আওতায় এখনো কোনো নগদ অর্থ ছাড় করা হয়নি।

এদিকে, পাকিস্তানের চিরবৈরী প্রতিবেশী ভারত এ ঋণ নিয়ে উদ্বেগ জানিয়েছে। আইএমএফের বোর্ড সভায় ভারত দাবি করে, পাকিস্তান যে অর্থ পাচ্ছে, তা ‘সীমান্তে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে। বিষয়টি নিয়ে সংস্থাটিকে আরও গভীরভাবে পর্যালোচনা করার আহ্বান জানায় নয়াদিল্লি।

ভারতের এ অভিযোগের কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘আইএমএফ কর্মসূচি বানচাল করতে ভারতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’

বর্তমানে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা চরমে। কাশ্মীর ইস্যুতে কয়েক দশকের পুরনো বৈরিতা আবারও নতুন করে সংঘাতে রূপ নিচ্ছে। ২২ এপ্রিল ভারতের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের দিকে অভিযোগের তীর ছুড়েছে দিল্লি। যদিও ইসলামাবাদ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

এই ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরসহ বেশ কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। চলমান এই উত্তেজনা দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষের শঙ্কা বাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে উত্তেজনার মাঝেও পাকিস্তানকে আইএমএফ ঋণ, ক্ষুব্ধ ভারত

আপডেট সময় ১১:৪৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য নগদ ১০০ কোটি ডলার ঋণ ছাড় করেছে। এ অর্থ ছাড় করা হয় গতকাল শুক্রবার, কর্মসূচির প্রথম পর্যায়ের মূল্যায়ন অনুমোদনের পর। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা তহবিলের আওতায় পাকিস্তানের জন্য আরও ১৪০ কোটি ডলারের নতুন ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে আইএমএফ জানায়, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও পাকিস্তানের গৃহীত নীতিগত পদক্ষেপগুলো দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে।

আরও পড়ুন  কাশ্মীর হামলার ‘কঠোর জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি