ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সারা দেশে বজ্রবৃষ্টির আভাস প্রথম ওয়ানডেতে জয়ের লক্ষ্য নিয়ে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই নাতনি জাইমা রহমানের হাতে খালেদা জিয়ার ‘স্বাধীনতা পুরস্কার’ সেন্সর বোর্ডের কাঁচি: ৬৩টি দৃশ্য বাদ দিয়ে প্রেক্ষাগৃহে আসছে ‘ভূত বাংলা’ আইআরজিসির নিয়ন্ত্রণে চীনা গোয়েন্দা স্যাটেলাইট: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য আন্দোরা পাহাড়, পর্যটন আর শান্ত জীবনের ক্ষুদ্র রাষ্ট্র স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’ শুক্রবার রাতে ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আজ আরও ৮ শিশুর মৃত্যু

কফি খাওয়া থেকে বিরত থাকা উচিত যাদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 332

ছবি সংগৃহীত

সকালের নাশতার পর এক কাপ কফি পান করার অভ্যাস অনেকেরই রয়েছে। কিছু মানুষ দিনে কয়েক কাপ কফি খান, যা শরীরের ক্লান্তি দূর করতে এবং তাৎক্ষণিক শক্তি জোগাতে কার্যকর। তবে, কফি সবার জন্য উপকারী নয়। এতে থাকা ক্যাফিন কিছু মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা কিছু ব্যক্তিকে কফি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।

আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম)

আরও পড়ুন  প্রতিদিন কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

যাদের এই রোগ রয়েছে, তাদের কফি থেকে দূরে থাকতে বলা হয়। কফির ক্যাফিন অন্ত্রের স্বাস্থ্যের অবস্থা খারাপ করতে পারে, যা গ্যাস, অ্যাসিডিটি এবং ডায়রিয়ার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। তাই আইবিএস রোগীরা কফি এড়িয়ে চলা উচিত।

ওভার অ্যাকটিভ ব্লাডার

যারা এই সমস্যায় ভোগেন, তারা দীর্ঘসময় প্রস্রাব চেপে রাখতে পারেন না। এই রোগে ভুক্তভোগীদের কফির মতো কিছু পানীয় এড়ানো উচিত, কারণ কফিতে এমন উপাদান রয়েছে যা বারবার প্রস্রাবে যেতে বাধ্য করে।

অনিয়মিত হৃৎস্পন্দন

অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দন সমস্যায় ভোগা ব্যক্তি কফি খাওয়া থেকে বিরত থাকুন। কফির ক্যাফিন হঠাৎ রক্তচাপ বাড়াতে সক্ষম। তাই হৃদরোগের যেকোনো সমস্যায় কফি এড়িয়ে চলা উচিত।

অনিদ্রার সমস্যা

যাদের অনিদ্রার সমস্যা রয়েছে, তাদের জন্যও কফি খাওয়া ঠিক নয়। কফির কিছু উপাদান ঘুমের বিঘ্ন ঘটাতে পারে এবং অধিক পরিমাণে কফি ঘুমের সাইকেল ব্যাহত করতে পারে। ইনসোমনিয়ায় ভুগছেন এমন ব্যক্তিদের কফি এড়ানো উচিত।

উৎকণ্ঠা

যারা উৎকণ্ঠায় ভুগছেন, তাদের জন্যও কফি সমস্যা বাড়িয়ে দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদেরও কফি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

কফি খাওয়া থেকে বিরত থাকা উচিত যাদের

আপডেট সময় ০৪:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

সকালের নাশতার পর এক কাপ কফি পান করার অভ্যাস অনেকেরই রয়েছে। কিছু মানুষ দিনে কয়েক কাপ কফি খান, যা শরীরের ক্লান্তি দূর করতে এবং তাৎক্ষণিক শক্তি জোগাতে কার্যকর। তবে, কফি সবার জন্য উপকারী নয়। এতে থাকা ক্যাফিন কিছু মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা কিছু ব্যক্তিকে কফি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।

আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম)

আরও পড়ুন  মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী