ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 427

ছবি সংগৃহীত

ইসরায়েলি হামলার জবাবে অভিযান জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার রাতে ইয়েমেনের বন্দরনগরী হুদায়দায় ৩০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়।

আরও পড়ুন  গা/জা/য় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ই*স*রা*য়ে*লের

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই বিমান হামলা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এদিকে, ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ৪ মে থেকে আমেরিকা আল-জাওফ ও মারিবসহ বিভিন্ন প্রদেশে ৩৫টি হামলা চালিয়েছে।

মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইয়েমেনে ১,০০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ হয়েছে। এসব হামলার উদ্দেশ্য—লোহিত সাগরের পথ ব্যবহার করে ইসরায়েল বা ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হুতি হামলা এবং অধিকৃত ফিলিস্তিনে হুতিদের প্রতিরোধ বন্ধ করা।

সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এই আগ্রাসন শুরু হয়।

ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই হামলার ফলে ৩০ লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হন এবং বিমানবন্দরের কার্যক্রম ঘণ্টাখানেক বন্ধ থাকে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন

আপডেট সময় ০৫:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

ইসরায়েলি হামলার জবাবে অভিযান জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার রাতে ইয়েমেনের বন্দরনগরী হুদায়দায় ৩০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়।

আরও পড়ুন  গাজায় ত্রাণের মাধ্যমে জীবাণু যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল