ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মস্কোয় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ চারটি বিমানবন্দর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 401

ছবি সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার কারণে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে নিশ্চিত করেছে রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা রোসাভিয়াতসিয়া।

সংস্থাটি এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে মস্কোর শেরেমেতিয়েভো, ভনুকোভো, দোমোদেদোভো ও জুকোভস্কি বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিমানবন্দরগুলো আবার চালু করা হয়।

আরও পড়ুন  ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে : ট্রাম্প

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরে পৌঁছানোর আগেই রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। তিনি আরও জানান, এসব ড্রোনের কিছু ধ্বংসাবশেষ শহরের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে পড়ে, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইউক্রেন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ইউক্রেনের খারকিভ শহরের মেয়র জানিয়েছেন, পাল্টা অভিযানে রাশিয়াও রাতভর কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে।

মস্কোর পাশাপাশি রাশিয়ার অন্যান্য শহর যেমন পেনজা ও ভোরোনেজেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এসব শহরের গভর্নররা জানিয়েছেন, মঙ্গলবার রাতেও ড্রোনের লক্ষ্যবস্তু ছিল তাদের অঞ্চল।

রাশিয়ান সামরিক ব্লগারদের দাবি অনুযায়ী, মস্কোর দক্ষিণাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনের জানালা ভেঙে গেছে ড্রোন বিস্ফোরণের ফলে। যদিও এসব তথ্য সরকারি সূত্রে নিশ্চিত করা হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার তারা মোট ২৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে কিয়েভ একাধিকবার মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। মার্চ মাসে পরিচালিত একটি বড় হামলায় তিনজন নিহত হয়েছিলেন।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

মস্কোয় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ চারটি বিমানবন্দর

আপডেট সময় ১০:১৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার কারণে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে নিশ্চিত করেছে রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা রোসাভিয়াতসিয়া।

সংস্থাটি এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে মস্কোর শেরেমেতিয়েভো, ভনুকোভো, দোমোদেদোভো ও জুকোভস্কি বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিমানবন্দরগুলো আবার চালু করা হয়।

আরও পড়ুন  বাসের জানালার গ্রিল: নিরাপত্তা নাকি মরণফাঁদ? দৌলতদিয়া ট্র্যাজেডিতে উঠছে প্রশ্ন