ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

সৌদিতে মেগা প্রকল্পে দক্ষ কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 2791

ছবি সংগৃহীত

সৌদি আরবে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বৈঠকে ড. আসিফ নজরুল বলেন, “২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপসহ আসন্ন মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নে সৌদি আরবকে বিপুলসংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন হবে। বাংলাদেশ এ সুযোগকে কাজে লাগিয়ে সৌদিতে আরও দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে আগ্রহী।”

আরও পড়ুন  বড় সুখবর সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য

তিনি সৌদি কর্তৃপক্ষকে নিয়োগের আগে নিয়োগদাতাদের সক্ষমতা যাচাই, আগমন-পূর্ব অনলাইন চুক্তি সম্পাদন, এবং নারী-পুরুষ কর্মীদের জন্য সৌদি শ্রম আইন ও সংস্কৃতি ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কোর্স চালুর প্রস্তাব দেন।

এছাড়াও তিনি সৌদি প্রতিনিধিদের বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের আমন্ত্রণ জানান। একইসঙ্গে সৌদিগামী কর্মীদের জন্য নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ কেন্দ্র সংরক্ষণের আগ্রহের কথাও জানান।

দ্বিপক্ষীয় আলোচনায় ড. নজরুল আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রশিক্ষকদের সৌদি আরবে ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশে ফিরে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব। এতে দু’দেশই উপকৃত হবে বলে তিনি মত প্রকাশ করেন।

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক প্রেরণে সৌদির আগ্রহ ও বাংলাদেশের প্রস্তুতি এই আলোচনায় গুরুত্ব পেয়েছে। উভয় পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ ধরনের উদ্যোগে বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণ আরও সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে মেগা প্রকল্পে দক্ষ কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ

আপডেট সময় ০৩:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

সৌদি আরবে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বৈঠকে ড. আসিফ নজরুল বলেন, “২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপসহ আসন্ন মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নে সৌদি আরবকে বিপুলসংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন হবে। বাংলাদেশ এ সুযোগকে কাজে লাগিয়ে সৌদিতে আরও দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে আগ্রহী।”

আরও পড়ুন  বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ জনবল নিতে নর্থ মেসিডোনিয়ার আগ্রহ প্রকাশ