ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

আলমডাঙ্গায় আন্তজেলা ডাকাতচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-পুলিশের পোশাক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 377

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক সংঘবদ্ধ আন্তজেলা ডাকাতচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মার্চ) ভোররাতে উপজেলার খাসকরা এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটার গান, তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম, পুলিশের পোশাক এবং ওয়াকিটকি সেট।

গ্রেপ্তারকৃতরা হলো– কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কন্দরপদিয়ার রুবেল রানা (২৯), ঝিনাইদহের হরিণাকুন্ডুর আহাদনগরের আজিজুর মন্ডল (৩৬), জোড়াদহ গ্রামের শিলন মোল্লা (২১) ও সবুজ আলী মিঠু (৩০), কাদিখালী রামচন্দ্রপুরের কলম আলীর ছেলে সবুজ এবং মধুপুরের মৃত বদর উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪০) ও মহসিন শেখের ছেলে মারুফ শেখ (২০)।

আরও পড়ুন  জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি আন্তজেলা ডাকাতদল খাসকরা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে দ্রুত অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, সরঞ্জাম, পুলিশের ইউনিফর্ম ও ওয়াকিটকি পাওয়া যায়।

তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃতরা চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্রধারণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী এমন একটি চক্রের তৎপরতায় আতঙ্কিত ছিলেন। পুলিশের এই সফল অভিযানে জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।

পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির পর বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় আন্তজেলা ডাকাতচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-পুলিশের পোশাক

আপডেট সময় ০৩:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক সংঘবদ্ধ আন্তজেলা ডাকাতচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মার্চ) ভোররাতে উপজেলার খাসকরা এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটার গান, তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম, পুলিশের পোশাক এবং ওয়াকিটকি সেট।

গ্রেপ্তারকৃতরা হলো– কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কন্দরপদিয়ার রুবেল রানা (২৯), ঝিনাইদহের হরিণাকুন্ডুর আহাদনগরের আজিজুর মন্ডল (৩৬), জোড়াদহ গ্রামের শিলন মোল্লা (২১) ও সবুজ আলী মিঠু (৩০), কাদিখালী রামচন্দ্রপুরের কলম আলীর ছেলে সবুজ এবং মধুপুরের মৃত বদর উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪০) ও মহসিন শেখের ছেলে মারুফ শেখ (২০)।

আরও পড়ুন  ফরিদপুরে মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূলহোতাসহ ৫ সদস্য আটক