ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

মাওলানা রইস হত্যার প্রতিবাদে চট্টগ্রামে দিনভর অবরোধ, দুর্ভোগে জনজীবন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 437

ছবি সংগৃহীত

চট্টগ্রামে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। সোমবার (৫ মে) সকাল থেকে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় এই অবরোধ কর্মসূচি পালিত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই মুরাদপুর, দুই নম্বর গেট, বহদ্দারহাট, একে খান এবং সল্টঘোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। এর মধ্যে সল্টঘোলা ক্রসিং এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে জ্বালানি সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

শহরের বাইরেও হাটহাজারী, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ ও পটিয়া বাইপাস এলাকায় বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একাধিক স্থানে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সকাল থেকে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ, বিশেষ করে অফিসগামী যাত্রীরা, শিক্ষার্থী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স।

বিক্ষোভকারীরা জানান, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যারা মাওলানা রইস উদ্দিনকে হত্যা করেছে, তারা ইসলাম, মসজিদ ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছে। এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং রাষ্ট্রীয় নীরবতার ফলে সংঘটিত। তদন্তের নাটক নয়, আমরা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি প্রশাসন খুনিদের পক্ষ নেয়, তবে জনগণই রায় দেবে। প্রয়োজন হলে সারাদেশ অচল করে দেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৩ মে চট্টগ্রামে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠনের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফী ৪ মে ‘মার্চ টু গাজীপুর’ ও ৫ মে দেশব্যাপী অবরোধের ডাক দেন।

সোমবারের অবরোধে চট্টগ্রাম শহরের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। ফলে বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট দেখা দেয় এবং জনভোগান্তি চরমে পৌঁছে। বিক্ষোভকারীদের দাবি আদায় না হলে কর্মসূচি আরও কঠোর হবে বলে জানানো হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মাওলানা রইস হত্যার প্রতিবাদে চট্টগ্রামে দিনভর অবরোধ, দুর্ভোগে জনজীবন

আপডেট সময় ০১:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫