ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

এপ্রিল মাসে নারী ও শিশুর উপর সহিংসতা: ধর্ষণের শিকার ১১১, নিহত ৭০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 402

ছবি সংগৃহীত

গত এপ্রিল মাসে দেশে নারী ও মেয়েশিশুর উপর সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, শুধু এপ্রিল মাসেই ৩৩২ জন নারী ও মেয়েশিশু ধর্ষণ ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ১১১ জন ধর্ষণের শিকার হয়েছেন এবং ৭০ জনকে হত্যা করা হয়েছে।

রোববার (৪ মে) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

আরও পড়ুন  সুদানের উত্তর দারফুরে আরএসএফের হামলায় ১২০ জন বেসামরিক মানুষ নিহত

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে যে ৭০ জন নারী ও মেয়েশিশুকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে পাঁচজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে তিনজনকে। নিহতদের মধ্যে দুজন গৃহকর্মীও রয়েছেন। বাকি ৬০ জনকে পারিবারিক ও সামাজিক নানা কারণে হত্যা করা হয়েছে।

এছাড়া, পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, এপ্রিল মাসে ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর আত্মহত্যা করেছেন দুজন এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৯ জনের উপর। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১২ জন নারী ও কন্যাশিশু।

প্রতিবেদন অনুযায়ী, চারজন নারী উত্ত্যক্তকারীদের শিকার হয়েছেন এবং হত্যার চেষ্টা চালানো হয়েছে আরও দুইজনের উপর। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ২৪ জনের। এছাড়া আত্মহত্যা করেছেন আরও ২৪ জন, যাদের মধ্যে দুজন আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন।

যৌতুক-সংক্রান্ত নির্যাতনের শিকার হয়েছেন ১২ জন নারী, যাদের মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন তিনজন। এছাড়া ৯ জন অপহরণের শিকার হয়েছেন এবং একজন নারী সাইবার অপরাধের শিকার হয়েছেন বলে জানিয়েছে মহিলা পরিষদ।

এই পরিসংখ্যান দেশে নারীর নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে। সংশ্লিষ্টদের মতে, এসব ঘটনা শুধুমাত্র আইনি ব্যবস্থায় ঠেকানো সম্ভব নয়; প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা।

নিউজটি শেয়ার করুন

এপ্রিল মাসে নারী ও শিশুর উপর সহিংসতা: ধর্ষণের শিকার ১১১, নিহত ৭০

আপডেট সময় ০১:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

গত এপ্রিল মাসে দেশে নারী ও মেয়েশিশুর উপর সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, শুধু এপ্রিল মাসেই ৩৩২ জন নারী ও মেয়েশিশু ধর্ষণ ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ১১১ জন ধর্ষণের শিকার হয়েছেন এবং ৭০ জনকে হত্যা করা হয়েছে।

রোববার (৪ মে) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

আরও পড়ুন  ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত