ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

শিক্ষার্থীদের মুচলেকা দিলে মামলা-জিডি প্রত্যাহারের ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 530

ছবি সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা মুচলেকা দিলে তাঁদের বিরুদ্ধে করা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপাচার্য বলেন, “সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ করা হয়েছে। সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে।”

আরও পড়ুন  ২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু

আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা ও জিডি প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষার্থীরা যদি মুচলেকা দেয়, তবে তাদের বিরুদ্ধে মামলা ও জিডি প্রত্যাহার করা হবে।”

এ সময় তিনি আরও জানান, ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহসিন উদ্দীনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অব্যাহতির যে দাবি উঠেছে, সেটি হাইকোর্টে বিচারাধীন। আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের সমর্থক বলে চিহ্নিত শিক্ষক-কর্মকর্তাদের শনাক্ত করতে একজন সিন্ডিকেট সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জেবুন্নেছা হকের ক্যানসারে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “জেবুন্নেছা চিকিৎসা সহায়তার জন্য আবেদন করেছিলেন। তা যথাসময়ে না পাওয়ার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।”

প্রসঙ্গত, রেজিস্ট্রার মনিরুল ইসলামের অপসারণের দাবিতে গত ২৭ এপ্রিল থেকে আন্দোলনে নামে একদল শিক্ষার্থী। তাঁরা তাঁকে ‘ফ্যাসিস্টদের দোসর’ দাবি করে কুশপুত্তলিকা দাহ ও রেজিস্ট্রার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি করেন।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা তাঁর বাসভবনের ফটক ভাঙচুর করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রেজিস্ট্রার মনিরুল ইসলামের চার বছরের চাকরির মেয়াদ শেষ হয় গত ৩০ জানুয়ারি। এরপর উপাচার্য তাঁকে দায়িত্বে রাখেন এবং পরবর্তী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেন। অবশেষে গতকাল শনিবার ৮৮তম বিশেষ সিন্ডিকেট সভায় তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের মুচলেকা দিলে মামলা-জিডি প্রত্যাহারের ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের

আপডেট সময় ০৪:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা মুচলেকা দিলে তাঁদের বিরুদ্ধে করা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপাচার্য বলেন, “সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ করা হয়েছে। সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে।”

আরও পড়ুন  থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা