ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বাগেরহাটে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগে প্রকৌশলীর অপসারণ দাবি ও মানববন্ধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 431

ছবি সংগৃহীত

বাগেরহাট শহরের বিভিন্ন সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ ও পৌরসভার সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভীর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২ মে) বিকেলে শহরের দশানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে পৌর এলাকার শতাধিক নাগরিক অংশ নেন।

আরও পড়ুন  বাগেরহাটে চার আসন রক্ষার দাবিতে তিন দিনের হরতাল শুরু

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম, রায়হান জোয়ার্দার, শাহেদ সোমি বাদশাহ, মাসুম বিল্লাহ ও সুমন পাইকসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের মেয়াদকালে বাগেরহাট শহরের রাস্তাঘাটে কোনো উন্নয়ন হয়নি। বরং রাস্তাগুলোর সংস্কারের নামে বড় ধরনের দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। তাদের দাবি, এসব অনিয়মের পেছনে সাবেক মেয়র খান হাবিবুর রহমান এবং পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল হক রিজভীর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

বক্তারা আরও বলেন, দুর্নীতির অভিযোগে সাবেক মেয়র বর্তমানে পলাতক থাকলেও প্রকৌশলী রিজভী এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং পূর্বের মতোই অনিয়ম চালিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাঙাচোরা রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। নাগরিক ভোগান্তির শেষ নেই, অথচ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

এ সময় বক্তারা রেজাউল হক রিজভীকে অপসারণ করে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার দাবি জানান। পাশাপাশি, বাগেরহাট পৌর এলাকার সড়কগুলো দ্রুত সংস্কার ও উন্নয়নের আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দশানী এলাকায় গিয়ে শেষ হয়।

এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা স্পষ্ট বার্তা দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

বাগেরহাটে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগে প্রকৌশলীর অপসারণ দাবি ও মানববন্ধন

আপডেট সময় ০১:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

বাগেরহাট শহরের বিভিন্ন সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ ও পৌরসভার সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভীর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২ মে) বিকেলে শহরের দশানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে পৌর এলাকার শতাধিক নাগরিক অংশ নেন।

আরও পড়ুন  সড়ক অবরোধে বিচ্ছিন্ন বাগেরহাট, বন্ধ দূরপাল্লার বাসসহ সব যানবাহন