০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

শ্রমিক-মালিকের সুসম্পর্ক ছাড়া টেকসই বাংলাদেশ সম্ভব নয় : জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 127

ছবি: সংগৃহীত

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাদের অধিকার ও জীবনমান উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মালিক-শ্রমিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশের বহু শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে তারা বঞ্চিত। ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব। জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শনে শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য অধিকার সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।”

নারীদের কর্মক্ষেত্র নিয়ে তিনি বলেন, “আমরা নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং উপযোগী কর্মপরিবেশ নিশ্চিত করব। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জন্য পরিপূর্ণ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে।”

শ্রমিকদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, “ইসলামে শ্রমিকদের শ্রমকে মর্যাদা দেওয়া হয়েছে। মালিক ও শ্রমিকের সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের ভিত্তিতে। ইসলামি ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় সহজ হবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব হবে।”

শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, মজুরি বৃদ্ধিসহ শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

শ্রমিক-মালিকের সুসম্পর্ক ছাড়া টেকসই বাংলাদেশ সম্ভব নয় : জামায়াত আমির

আপডেট সময় ০১:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫