ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত শিক্ষার্থী ৫-৬ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 432

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দ্রুত উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উত্তরার আজমপুর এলাকায় ‘ক্ষণিকা’ নামে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের আকাশে ‘ডুমসডে প্লেন’: ইরানের ওপর কি তবে পরমাণু হামলার ছায়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ জানান, হামলাটি বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের বাসকে লক্ষ্য করে চালানো হয়নি। তিনি বলেন, “ওরা যত্রতত্র বাসে হামলা করছিল। ওই সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসটি সামনে পড়ে যায়। এতে আমাদের চার-পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর।”

তিনি আরও জানান, আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।

এদিকে উত্তরা পশ্চিম থানার এক উপপরিদর্শক (এসআই), যিনি নাম প্রকাশে অনিচ্ছুক থাকতে চান, জানান, বিকেল তিনটার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার খবর পান। সাথে সাথে থানার একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

তিনি বলেন, “ঘটনাস্থলে আমরা উপস্থিত রয়েছি। এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এটি নির্দিষ্ট কোনো বাসকে লক্ষ্য করে করা হয়নি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

ঘটনার প্রকৃত কারণ এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত শিক্ষার্থী ৫-৬ জন

আপডেট সময় ০৬:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দ্রুত উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উত্তরার আজমপুর এলাকায় ‘ক্ষণিকা’ নামে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা, নিহত আরও ৪৫