ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

রোমে ট্রাম্প-জেলেনস্কি ফলপ্রসূ বৈঠক, যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 536

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা। শনিবার (২৬ এপ্রিল) ইতালির রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে গিয়ে উভয় নেতা এই বৈঠকে মিলিত হন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, পোপের শেষকৃত্যের ফাঁকে দুই রাষ্ট্রনেতা একান্তে আলোচনা করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেলেনস্কির দপ্তরের একজন মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই আলোচনার বিস্তারিত জানাতে তারা আপাতত বিরত রয়েছেন।

আরও পড়ুন  ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প, সংকটে নতুন মোড়

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ওভাল অফিসে দুই নেতার মধ্যে এক উত্তপ্ত বৈঠক হয়েছিল। এরপর রোমে এই সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট জেলেনস্কি শনিবার একান্ত বৈঠক করেছেন এবং এটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠক সম্পর্কিত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই উভয় পক্ষকে চাপ দিয়ে আসছেন। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতিতে সম্মত করার জন্য একাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার (২৫ এপ্রিল) ট্রাম্প জানান, তার প্রশাসনের দূত ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের মধ্যে ইতোমধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে তিনি কিয়েভ ও মস্কোর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের আহ্বান জানিয়েছেন।

এছাড়া ট্রাম্প সতর্ক করেছেন, দুই পক্ষ যদি শিগগিরই কোনও শান্তিচুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে তার প্রশাসন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে সরে আসবে।

বিশ্লেষকরা মনে করছেন, রোমে ট্রাম্প-জেলেনস্কির এই বৈঠক যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে পারে। এখন নজর রয়েছে, রাশিয়া ও ইউক্রেনের পরবর্তী অবস্থানের দিকে।

নিউজটি শেয়ার করুন

রোমে ট্রাম্প-জেলেনস্কি ফলপ্রসূ বৈঠক, যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি

আপডেট সময় ০৬:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা। শনিবার (২৬ এপ্রিল) ইতালির রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে গিয়ে উভয় নেতা এই বৈঠকে মিলিত হন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, পোপের শেষকৃত্যের ফাঁকে দুই রাষ্ট্রনেতা একান্তে আলোচনা করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেলেনস্কির দপ্তরের একজন মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই আলোচনার বিস্তারিত জানাতে তারা আপাতত বিরত রয়েছেন।

আরও পড়ুন  ট্রাম্প: কানাডা যদি যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হয়, তবু জাতীয় সংগীত বজায় রাখতে পারবে