ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্য অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 424

ছবি সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দীর্ঘ প্রায় দুই মাস ধরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে তাদের এ অব্যাহতি দেওয়া হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’ এর ধারা ১০(২) অনুযায়ী উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়ে তার উপাচার্য পদের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একইভাবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকেও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

আরও পড়ুন  ঈদের বিরতির পর আজ থেকে প্রাথমিক স্কুলে পাঠদান শুরু, মাধ্যমিক স্কুল খুলবে বুধবার

জানা গেছে, কুয়েটে ছাত্র-রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীসহ প্রায় দেড় শতাধিক মানুষ আহত হন। এরপর থেকেই কিছু সংখ্যক শিক্ষার্থী উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। টানা দুই মাস ধরে এই আন্দোলন চলতে থাকে।

সম্প্রতি ২৩ এপ্রিল রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক বিজ্ঞপ্তিতে জানান, উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি দ্রুত একটি সার্চ কমিটি গঠন করে দুই শূন্য পদে নতুন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে সিনিয়র অধ্যাপকদের মধ্যে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, কুয়েটে চলমান এই পরিস্থিতি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছিল। অব্যাহতির এ সিদ্ধান্তে চলমান সংকটের অবসান হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্য অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দীর্ঘ প্রায় দুই মাস ধরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে তাদের এ অব্যাহতি দেওয়া হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’ এর ধারা ১০(২) অনুযায়ী উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়ে তার উপাচার্য পদের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একইভাবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকেও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

আরও পড়ুন  ববিতে উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু