ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে আন্দোলন স্থগিত, উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আশ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 2093

ছবি সংগৃহীত

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পলিটেকনিক) শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবীরুল ইসলামের সঙ্গে আইডিইবি ও পলিটেকনিক শিক্ষার্থীদের একটি যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় আইডিইবির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের নেতৃত্বে শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. হাবিবুর রহমান, লিমন হাসান, মাশরাফি বিন মাফি, জুবায়ের পাটোয়ারী, রহমত উল আলম শিহাব, আশরাফুল ইসলাম মিশান, রমজান আলী, সাব্বির আহমেদ ও শিহাবুল ইসলাম শিহাব উপস্থিত ছিলেন।

আলোচনায় শিক্ষা সচিব জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় আপিল করলে আদালত রায় স্থগিত করেছেন। এছাড়া, শিক্ষার্থীদের দাবির আলোকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ননটেক বিভাগের অধ্যক্ষকে ইতোমধ্যে অন্যত্র বদলি করা হয়েছে।

আরও পড়ুন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ড. খ. ম. কবীরুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবির বাস্তবায়নে আইডিইবি ও শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করে শিগগিরই উচ্চ পর্যায়ের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। এই কমিটি সুপারিশের ভিত্তিতে সকল দাবি পূরণের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, আগামী ২৭ এপ্রিল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনা হবে এবং তার দিকনির্দেশনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আলোচনা শেষে সচিব শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখতে।

এ প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় আইডিইবি ভবনে আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বৈঠকে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিক বিষয় বিবেচনায় আন্দোলন আপাতত বন্ধ রেখে পরবর্তী নির্দেশনার অপেক্ষা করার সিদ্ধান্তে উপনীত হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে আন্দোলন স্থগিত, উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আশ্বাস

আপডেট সময় ০৫:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পলিটেকনিক) শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবীরুল ইসলামের সঙ্গে আইডিইবি ও পলিটেকনিক শিক্ষার্থীদের একটি যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় আইডিইবির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের নেতৃত্বে শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. হাবিবুর রহমান, লিমন হাসান, মাশরাফি বিন মাফি, জুবায়ের পাটোয়ারী, রহমত উল আলম শিহাব, আশরাফুল ইসলাম মিশান, রমজান আলী, সাব্বির আহমেদ ও শিহাবুল ইসলাম শিহাব উপস্থিত ছিলেন।

আলোচনায় শিক্ষা সচিব জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় আপিল করলে আদালত রায় স্থগিত করেছেন। এছাড়া, শিক্ষার্থীদের দাবির আলোকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ননটেক বিভাগের অধ্যক্ষকে ইতোমধ্যে অন্যত্র বদলি করা হয়েছে।

আরও পড়ুন  সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, অগ্রগতির দাবি তেহরানের