ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

পবিত্র বিবাহ মানুষকে পাপাচার থেকে রক্ষা করে: ধর্ম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 385

ছবি সংগৃহীত

বিবাহ মানুষের জন্য একমাত্র পবিত্র পথ, যা তাকে নৈতিক বিচ্যুতি থেকে রক্ষা করে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি অর্জনের জন্য বিবাহের কোন বিকল্প নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি)-এর উদ্যোগে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  মসজিদ কমিটি নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: ধর্ম উপদেষ্টা

ড. খালিদ হোসেন বলেন, “বিবাহ একটি পবিত্র ও মহান বন্ধন। এর মাধ্যমে সমাজে নতুন পরিবার সৃষ্টি হয় এবং মানব বংশধারার ধারাবাহিকতা বজায় থাকে। পৃথিবীতে আগত প্রায় সকল নবী-রাসূলই বিবাহ করেছেন। এটি ঈমান ও আমলের পরিপূর্ণতার পথপ্রদর্শক।” তিনি আরও বলেন, “হাদিস শরিফে বলা হয়েছে, কেউ যখন বিবাহ করে, তখন সে দ্বীনের অর্ধেক সম্পন্ন করে। বাকি অর্ধেকের ক্ষেত্রে তাকে আল্লাহভীতি অবলম্বন করতে হবে। চরিত্র রক্ষায় বিবাহ অনন্য মাধ্যম।”

এ সময় জানানো হয়, ব্যতিক্রমধর্মী এই আয়োজনে ৬০ জোড়া নবদম্পতির বিবাহ সম্পন্ন হয়। এ আয়োজনের জন্য বর-কনের নির্বাচন করেছেন তাদের নিজ নিজ পরিবার। নবদম্পতিরা অভিভাবকদের সঙ্গে কনভেনশন হলে উপস্থিত ছিলেন। বিয়ের খুৎবা পাঠ করেন প্রখ্যাত আলেম ও এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালীউল্যাহ।

ওয়ামি বাংলাদেশে দীর্ঘদিন ধরে এতিম ও অসহায় মেয়েদের বিবাহের উদ্যোগ গ্রহণ করে আসছে। কন্যাদায়গ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করতেই এই উদ্যোগ নেয়া হয়। এদিনের অনুষ্ঠানে ওয়ামি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মোহাম্মদ রেদওয়ানুর রহমান, ওয়ামি প্রধান কার্যালয়ের প্রতিনিধি ডা. আইমান ঈসা আল সোলাইমানির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এবং দাতা সংস্থা সিডস অব সাদাকার চেয়ারম্যান আসাদ মিয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

গণবিবাহ কার্যক্রমে শুধু বিবাহ সম্পাদন নয়, বরং প্রতিটি নবদম্পতিকে অলংকার, সাজসজ্জার সরঞ্জাম, পোষাক, আসবাবপত্র এবং নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। মানবিক এই উদ্যোগ নবদম্পতিদের নতুন জীবনের শুরুতে একটি আশার আলো জ্বালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

পবিত্র বিবাহ মানুষকে পাপাচার থেকে রক্ষা করে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৪:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

বিবাহ মানুষের জন্য একমাত্র পবিত্র পথ, যা তাকে নৈতিক বিচ্যুতি থেকে রক্ষা করে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি অর্জনের জন্য বিবাহের কোন বিকল্প নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি)-এর উদ্যোগে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  হজ ব্যবস্থাপনায় আরও সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ: ধর্ম উপদেষ্টা