ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

ষষ্ঠ, অষ্টম ও নবমের বাদ পড়া শিক্ষার্থীদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 442

ছবি সংগৃহীত

গত বছর ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীরা আবার রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে। সম্প্রতি (১৫ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর এই তিন শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবার রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হলো। এই তারিখের পর কোনো অবস্থাতেই ওই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন  ইজতেমায় পলিথিনের চাহিদা বেড়েছে, ব্যবসায়ীরা পেল সুযোগ 

নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও এ সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

ষষ্ঠ, অষ্টম ও নবমের বাদ পড়া শিক্ষার্থীদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ

আপডেট সময় ০৩:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

গত বছর ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীরা আবার রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে। সম্প্রতি (১৫ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর এই তিন শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবার রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হলো। এই তারিখের পর কোনো অবস্থাতেই ওই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন  ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের নির্দেশ