০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

৪০টি দেশে প্রবাসী ভোটার তালিকা প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 114

ছবি সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তবে নানা প্রতিবন্ধকতার কারণে এই উদ্যোগে প্রবাসীদের সাড়া আশানুরূপ নয় বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে। অনলাইনে আবেদন করে দূতাবাসে গিয়ে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে। এ ছাড়া কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত সাতটি দেশ থেকে ৪২ হাজার ২৬৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে ৩ হাজার ৪০১টি। প্রক্রিয়াধীন ২০ হাজার ১৮৪টি আবেদন তদন্তাধীন, ১৭ হাজার ৬০৭টি আবেদন অনুমোদিত এবং ৪৫৭টি আবেদন অপেক্ষমাণ।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে ১৮ হাজার ৫৮৯টি, আর সবচেয়ে কম মালয়েশিয়া থেকে ৭৮৪টি। প্রবাসীদের ভোটার করার উদ্যোগে প্রধান বাধা হিসেবে দেখা দিচ্ছে বৈধ পাসপোর্টের অভাব। কারণ, ইসি শুধুমাত্র বৈধ পাসপোর্টধারীদের আবেদন গ্রহণ করছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, অনেক প্রবাসী কর্মব্যস্ততার কারণে দূতাবাসে যেতে পারছেন না। আবার অনেকে রয়েছেন বৈধ কাগজপত্র ছাড়া, ফলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এছাড়া নিরক্ষরতার কারণে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন না।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, দূতাবাসের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আবেদনকারীর তথ্য যাচাই শেষে অনুমোদিত ব্যক্তিদের এনআইডি পাঠানো হচ্ছে। তিনি বলেন, বৈধ কাগজপত্র থাকলে সহজেই প্রবাসীরা ভোটার হতে পারবেন।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, তিনটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রবাসীদের জন্য ভোটদানের পদ্ধতি চূড়ান্ত করা হবে।

২০১৯ সালে প্রবাসীদের এনআইডি সরবরাহ কার্যক্রম শুরু হয়। করোনার কারণে থমকে যাওয়া সেই কার্যক্রম নতুন করে শুরু করেছে বর্তমান কমিশন। এখন তা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

৪০টি দেশে প্রবাসী ভোটার তালিকা প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন

আপডেট সময় ০৩:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫