ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

শিক্ষার্থীদের ভিসা বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা চীনা-ভারতীয় শিক্ষার্থীদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 413

ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে এফ-১ শিক্ষার্থী ভিসা বাতিলের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন তিন ভারতীয় এবং দুই চীনা শিক্ষার্থী। এ ঘটনায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগসহ অভিবাসন দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।

এই মামলা করেছে মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল কোর্টে মামলা দায়ের করে তারা অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসন একতরফাভাবে শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর বৈধ এফ-১ ভিসা স্ট্যাটাস বাতিল করেছে।

আরও পড়ুন  মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন মার্কো রুবিও

ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা শুধু ভিসা বাতিল কিংবা দেশে ফেরত পাঠানোর শঙ্কায় নন, বরং তাদের পড়াশোনা ও আর্থিক ভবিষ্যতও হুমকির মুখে পড়েছে। আবেদনকারীরা অভিযোগ করেছেন, সরকার কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই তাদের আইনি অবস্থান বাতিল করেছে।

মামলায় নাম রয়েছে চীনা নাগরিক হাংরুই ঝাং ও হাওয়াং আন এবং ভারতীয় নাগরিক লিংকিত বাবু গোরেলা, থানুজ কুমার গুম্মাডাভেলি এবং মানিকান্ত পাসুলার। হাংরুইয়ের ভিসা বাতিলের কারণে তার গবেষণা সহকারী পদ বাতিল হয়ে গেছে। হাওয়াং ইতোমধ্যে প্রায় সোয়া তিন লাখ ডলার খরচ করেছেন পড়াশোনার পেছনে, কিন্তু এখন তাকে ডিগ্রি ছেড়ে দেওয়ার পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

গোরেলার ডিগ্রি শেষ হওয়ার কথা আগামী ২০ মে। তবে বৈধ ভিসা ছাড়া তিনি তা সম্পন্ন করতে পারবেন না এবং কোনো প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নিতে পারবেন না। অপরদিকে, গুম্মাডাভেলি ও পাসুলার এখনও একটি সেমিস্টার বাকি রয়েছে ডিগ্রি অর্জনের জন্য।

ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতির কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সংগঠনগুলোর মধ্যেও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

বর্তমানে মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় আন্তর্জাতিক শিক্ষার্থী সম্প্রদায় হলো চীন ও ভারতের। এই পরিস্থিতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আকর্ষণ ও বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ভিসা বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা চীনা-ভারতীয় শিক্ষার্থীদের

আপডেট সময় ০১:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রে এফ-১ শিক্ষার্থী ভিসা বাতিলের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন তিন ভারতীয় এবং দুই চীনা শিক্ষার্থী। এ ঘটনায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগসহ অভিবাসন দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।

এই মামলা করেছে মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল কোর্টে মামলা দায়ের করে তারা অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসন একতরফাভাবে শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর বৈধ এফ-১ ভিসা স্ট্যাটাস বাতিল করেছে।

আরও পড়ুন  লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা