ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার অনুমতি মেলেনি ইরানের, হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’ গরুর দুধের পুষ্টি ও শিশুর নিরাপত্তা: মায়েদের জন্য জরুরি স্বাস্থ্য টিপস সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আবারও আলোচনার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের জামায়াতের নারী সংসদ সদস্য হচ্ছেন যারা টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা

বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় সাকিব খানের ‘বরবাদ’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 1011

ছবি সংগৃহীত

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি যেন ঢালিউডে এক নতুন ইতিহাস রচনা করেছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই ছবিটি শুধুমাত্র দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় জায়গা করে নিয়েছে।

মুক্তির সতেরো দিন পার হলেও ‘বরবাদ’-এর জনপ্রিয়তা এখনও তুঙ্গে। এরইমধ্যে বিশ্বখ্যাত অনলাইন সিনেমা ডাটাবেজ আইএমডিবির টপ ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি। বর্তমানে আইএমডিবির তালিকায় ৪৪তম অবস্থানে রয়েছে ‘বরবাদ’, যা দেশের সিনেমার জন্য এক বিশাল অর্জন।

আরও পড়ুন  আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

এই তালিকায় রয়েছে হলিউডের ব্লকবাস্টার ছবি ‘আ মাইনক্রাফট মুভি’, ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, বলিউডের ‘সিকান্দার’ ও মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলো। এই শক্তিশালী তালিকায় বাংলাদেশের একটি সিনেমার ঠাঁই পাওয়া নিঃসন্দেহে এক গর্বের বিষয়।

আইএমডিবিতে ‘বরবাদ’ পেয়েছে ৭.৪ রেটিং। পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, “এই সিনেমাটি এখন শুধু আমাদের দেশের গণ্ডিতে নেই, আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছে যাচ্ছে। আইএমডিবির মতো একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে ৪৪তম অবস্থান অর্জন করা মানে বাংলাদেশি চলচ্চিত্র এখন বৈশ্বিক প্রতিযোগিতায় নিজের অবস্থান জানান দিচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য গর্বের, আনন্দের ও উৎসাহজনক।”

তিনি আরও বলেন, “দেশি সিনেমা আজ বিদেশেও মুক্তি পাচ্ছে, বিশ্ববাসী দেখছে আমাদের কাজ। সিনেমার মান, গল্প আর উপস্থাপনা যদি ঠিক থাকে, তাহলে আমাদের আর পেছনে তাকাতে হবে না।”

‘বরবাদ’-এর এমন অর্জন ঢালিউডের জন্য এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে। অনেকেই বলছেন, এটি প্রমাণ করে ভালো সিনেমা তৈরি হলে দর্শক শুধু দেশেই নয়, সারা দুনিয়ায় গ্রহণ করে।

প্রসঙ্গত, আইএমডিবি পরিচালিত হয় অ্যামাজনের অধীনস্থ সংস্থা IMDb.com, Inc. দ্বারা, যা বিশ্বব্যাপী সিনেমা ও বিনোদন দুনিয়ার নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম।

বাংলাদেশি সিনেমার এধরনের সফলতা শুধু বর্তমানকে নয়, ভবিষ্যতের পথকেও আলোকিত করবে এমনটাই প্রত্যাশা সিনেপ্রেমীদের।

নিউজটি শেয়ার করুন

বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় সাকিব খানের ‘বরবাদ’

আপডেট সময় ০৩:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি যেন ঢালিউডে এক নতুন ইতিহাস রচনা করেছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই ছবিটি শুধুমাত্র দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় জায়গা করে নিয়েছে।

মুক্তির সতেরো দিন পার হলেও ‘বরবাদ’-এর জনপ্রিয়তা এখনও তুঙ্গে। এরইমধ্যে বিশ্বখ্যাত অনলাইন সিনেমা ডাটাবেজ আইএমডিবির টপ ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি। বর্তমানে আইএমডিবির তালিকায় ৪৪তম অবস্থানে রয়েছে ‘বরবাদ’, যা দেশের সিনেমার জন্য এক বিশাল অর্জন।

আরও পড়ুন  ছেঁড়া পোশাকে অক্ষয় কুমারের চমক: 'ভূত বাংলা'র প্রচারে ভিন্ন আমেজ