ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
সব ধর্মের মানুষকে একসঙ্গে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর চাঁদাবাজি-সন্ত্রাসের তালিকা করবে গোয়েন্দা সংস্থা: আইজিপি পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের

ইসির ৬২ কর্মকর্তাকে বদলি-পদায়ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 493

নির্বাচন কমিশনে উপজেলা কর্মকর্তা থেকে শুরু করে আঞ্চলিক নির্বাচন কর্মনকর্তা পদে ৬২ জনকে বিভিন্ন পদে পদায়ন ও বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপন ও অফিস আদেশে বদলি ও পদায়ন করেছে সংস্থাটি। প্রজ্ঞাপনগুলো থেকে জানা যায়, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল হালিম খানকে বদলি করে এনআইডির পরিচালক (অপারেশন্স) করা হয়েছে। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুচ আলীকে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো: আতিয়ার রহমানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: সাইফুল ইসলামকে নির্বাচন কমিশন = সচিবালয়ের উপ-সচিব, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিনকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। আবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব রাশেদুল ইসলামকে নির্বাচন পরিচালনা-১ অধিশাখার উপ-সচিব করা হয়েছে। এদিকে রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম প্রামানিককে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, যশোরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: আনিছুর রহমানকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
এ ছাড়া ১৭ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। অন্য আরেক প্রজ্ঞাপনে ১৬ জন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব, বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে ইটিআইতে উপপরিচালক করা হয়েছে এবং ১৭ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

আরও পড়ুন  নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হওয়ার সুযোগ কম: ইসি

নিউজটি শেয়ার করুন

ইসির ৬২ কর্মকর্তাকে বদলি-পদায়ন

আপডেট সময় ১১:৪৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

আরও পড়ুন  ইসি’র স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু হবে ১২ এপ্রিল