ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ফ্রান্সের নতুন পদক্ষেপ: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 418

ছবি: সংগৃহীত

আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুনে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানান। তিনি ফ্রান্স-৫ টেলিভিশনকে বলেন, “আমাদের অবশ্যই (ফিলিস্তিনকে) স্বীকৃতির দিকে যেতে হবে, এবং এটি আমরা কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া, যেখানে আমরা একাধিক পক্ষের সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব।”

আরও পড়ুন  ফিলিস্তিনের কড়া অবস্থান: ট্রাম্পের বিকল্প ভূমির প্রস্তাব প্রত্যাখ্যান

ম্যাক্রোঁ আরও বলেন, “আমি এটি করব কারণ আমি মনে করি এটি সঠিক সময় এবং আমি একটি যৌথ গতিশীলতায় যুক্ত হতে চাই, যেখানে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন, যা অনেকেই করেন না।”

ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি এএফপিকে বলেছেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি “ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্র নীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে।”

ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে, তবে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায়নি।

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে এটি ফ্রান্সের পররাষ্ট্রনীতির একটি বড় পরিবর্তন হবে। এএফপি জানিয়েছে, ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে দখলদার ইসরায়েল ক্ষুব্ধ হতে পারে, কারণ তারা মনে করে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত এখনই অপরিপক্ব।

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সের নতুন পদক্ষেপ: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি

আপডেট সময় ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুনে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানান। তিনি ফ্রান্স-৫ টেলিভিশনকে বলেন, “আমাদের অবশ্যই (ফিলিস্তিনকে) স্বীকৃতির দিকে যেতে হবে, এবং এটি আমরা কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া, যেখানে আমরা একাধিক পক্ষের সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব।”

আরও পড়ুন  গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রতি ইসরাইলের সম্মতি, কিন্তু ভবিষ্যত অনিশ্চিত