ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

গাজা ও পশ্চিম তীরে ফের ইসরাইলি হামলা, নিহত ১৯, রেহাই পাইনি শিশুরাও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 386

ছবি সংগৃহীত

গাজা উপত্যকা ও পশ্চিম তীরে আবারও রক্তাক্ত অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার (৭ এপ্রিল) রাতভর চলা এই অভিযানে গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এসব তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন  গাজায় ফের রক্তাক্ত প্রহর: ইসরায়েলি হামলায় শিশু ও নারীসহ ২৩ জনের প্রাণহানি 

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, রাতভর একাধিক স্থানে চালানো বোমা হামলায় গোটা উপত্যকা কেঁপে ওঠে। বিশেষ করে গাজার উত্তরের শহর বেইত লাহিয়া ও গাজা সিটিতে হামলার তীব্রতা ছিল বেশি। বেইত লাহিয়ায় ছয়জন এবং গাজা সিটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাসাল বলেন, “হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত ও টার্গেট নির্ভর। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে।”

এদিকে একই রাতে পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রাখে দখলদার ইসরাইলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বিভিন্ন এলাকায় বাসভবনে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের গ্রেফতার ও উচ্ছেদ করা হয়েছে।

ফিলিস্তিন মিডিয়া সেন্টারের তথ্যমতে, নাবলুসের পূর্বাঞ্চলের রুজেইব গ্রামে একটি বাড়ি ঘিরে ফেলে ইসরাইলি সেনারা। পরে সেখানকার বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে দিতে বাধ্য করা হয়। অভিযানকালে সেনারা ব্যাপক তল্লাশি চালায় এবং কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

অন্যদিকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, রামাল্লার কাছাকাছি নি’লিন শহরে অভিযান চালিয়ে কাঁদানে গ্যাস ও তাজা গুলি ছোড়ে ইসরাইলি বাহিনী। এ সময় ১৮ ও ১৪ বছর বয়সী দুই ভাইকে গ্রেফতার করা হয়।

গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের এই লাগাতার আগ্রাসন নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। শিশুদের মৃত্যু ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করছে তারা।

অঞ্চলজুড়ে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। একদিকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, অন্যদিকে পশ্চিম তীরেও বাড়ছে দখলদার বাহিনীর দমন অভিযান। শান্তির আশায় দিন গুনছে ফিলিস্তিনিরা।

নিউজটি শেয়ার করুন

গাজা ও পশ্চিম তীরে ফের ইসরাইলি হামলা, নিহত ১৯, রেহাই পাইনি শিশুরাও

আপডেট সময় ০৫:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

গাজা উপত্যকা ও পশ্চিম তীরে আবারও রক্তাক্ত অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার (৭ এপ্রিল) রাতভর চলা এই অভিযানে গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এসব তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন  গাজায় পোলিও টিকাদান স্থগিত, ৬ লাখ শিশু ঝুঁকিতে