ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

খেলাধুলার আনন্দে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 603

ছবি সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রোববার (৬ এপ্রিল) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে (সাবেক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) এক ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল চোখে পড়ার মতো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচ, যেখানে খেলা আর আনন্দে মুখর ছিল পুরো মাঠ।

আরও পড়ুন  বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে বরিশালের দুর্দান্ত জয়

‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নারী ও পুরুষ বিভাগে দুইটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ দুটি ছিল শুধু খেলার নয়, ছিল স্বপ্ন দেখার এক বাস্তব মঞ্চ।

নারী বিভাগের ম্যাচে ঢাকা দক্ষিণ ২-১ গোলে হারায় ঢাকা উত্তরের দলকে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মেয়েদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এরপর পুরুষ বিভাগে অনুষ্ঠিত ম্যাচেও ঢাকাই দ্বৈরথ বজায় থাকে ঢাকা দক্ষিণ ৪-৩ গোলে হারায় ঢাকা উত্তরকে। ম্যাচ দুটিতেই ছিল প্রাণের উচ্ছ্বাস, হার-জিতের বাইরে গিয়ে শিশুদের চোখে ছিল উৎসাহ আর ভবিষ্যতের স্বপ্ন।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “তোমরাই আগামীর তারকা। তোমাদের মধ্যে থেকেই একদিন জাতীয় দলের প্রতিনিধি তৈরি হবে। ফুটবল ফেডারেশনের প্রতি আহ্বান থাকবে আজ যারা ভালো খেলেছে, তাদের যেন সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়।”

অনুষ্ঠানের শুরুতে সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা নিজেই। পরে বিজয়ী দলকে ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

এ আয়োজন প্রমাণ করলো সুযোগ পেলে পিছিয়ে থাকা শিশুরাও দেশের ক্রীড়াঙ্গনে আলো ছড়াতে পারে। এমন আয়োজন শুধু খেলা নয়, হয়ে উঠুক সবার জন্য পরিবর্তনের বার্তা।

নিউজটি শেয়ার করুন

খেলাধুলার আনন্দে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

আপডেট সময় ০৫:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রোববার (৬ এপ্রিল) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে (সাবেক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) এক ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল চোখে পড়ার মতো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচ, যেখানে খেলা আর আনন্দে মুখর ছিল পুরো মাঠ।

আরও পড়ুন  নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ৭০ জন নিহত