ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপাল ও বাংলাদেশের জেন-জি রাজনীতির ভিন্নতা পাকিস্তান-মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজই যুদ্ধবিরতির সম্ভাবনা ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের ‘শক্তিশালী’ হামলা: অচল ৮৫ শতাংশ রপ্তানি সক্ষমতা ১০ বছর পর তনু হত্যায় নতুন মোড়: তিন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার আদেশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রীর লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত: পাল্টা ভারতীয় কৃষক আটক সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ: তালিকায় বেক্সিমকো ও এস আলম গ্রুপ শিক্ষকদের জন্য পৃথক পে স্কেলের প্রস্তাব শিক্ষামন্ত্রীর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত

মাতুয়াইল ভাগাড়ে ময়লা পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ,কঠোর অবস্থানে সরকার: পরিবেশ ও বন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 249

ছবি সংগৃহীত

রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল এলাকায় কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না এই মর্মে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, ভাগাড়ে ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসা আলাদা করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন  ভবন নির্মাণে নিরাপত্তা ও পরিবেশবান্ধবতার ওপর জোর বাড়াতে হবে: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা

শনিবার (৫ এপ্রিল) দুপুরে মাতুয়াইল ভাগাড় এলাকা পরিদর্শনে এসে পরিবেশ উপদেষ্টা জানান, এলাকাবাসীর জীবনযাত্রা ও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে শিগগিরই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল এলাকাটি ঘনবসতিপূর্ণ। এখানে নিয়ম না মেনে ময়লা পোড়ানো হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ অনিয়ম আর চলবে না।”

উপদেষ্টা আরও জানান, “ভাগাড় পুরোপুরি স্থানান্তর সময়সাপেক্ষ হলেও, ততদিন পর্যন্ত এর পরিবেশগত ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আশপাশের দুটি স্টিলমিল থেকেও বায়ু দূষণ হচ্ছে সেগুলো বন্ধের নির্দেশ দেওয়া হবে।”

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, ঢাকার বায়ুমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি দ্রুত বাস্তবমুখী সুপারিশ দেবে এবং তার আলোকে কার্যক্রম গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে, মাতুয়াইল ভাগাড়ে ময়লা ও ব্যাটারি পোড়ানোয় বায়ু দুষণ বেড়েছে, শিশুরা অসুস্থ হচ্ছে, এবং বাসযোগ্য পরিবেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সরকারিভাবে এ বিষয়ে দৃষ্টি দেওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন তারা।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ঢাকার বায়ুমান উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। পাশাপাশি রাজধানীবাসীর স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে।

সরকারের এই উদ্যোগ যেন কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবায়নেই যেন প্রতিফলিত হয় এটাই এখন নগরবাসীর প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

মাতুয়াইল ভাগাড়ে ময়লা পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ,কঠোর অবস্থানে সরকার: পরিবেশ ও বন উপদেষ্টা

আপডেট সময় ০৫:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল এলাকায় কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না এই মর্মে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, ভাগাড়ে ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসা আলাদা করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা এনসিপির নয়, গণঅভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত আবদুল্লাহ