ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১০ চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 228

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ১০টি চোরাই মোটরসাইকেলসহ একটি চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৮ জুন) সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় এলাকার একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম বারিকুল ইসলাম (৩০), তিনি শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মো. আকালুর ছেলে।

আরও পড়ুন  গ্রেপ্তার আতঙ্কে নিউইয়র্কে লুকিয়ে অবৈধ বাংলাদেশিরা, জনশূন্য বাঙালি রেস্টুরেন্ট

রবিবার (২৯ জুন) দুপুর আড়াইটায় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। তিনি জানান, শনিবার সকালে মহারাজপুর ইউনিয়নের মেলার মোড়ের আমবাগানে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সময় বারিকুলকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এ সময় বারিকুলের সঙ্গে থাকা কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

পরে বারিকুলকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন থানা এলাকা এবং পার্শ্ববর্তী জেলা থেকে চুরি করা আরও ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বারিকুলের বিরুদ্ধে এবং তার আরও তিন সহযোগীকে আসামি করে মামলা করা হয়েছে।

রোববার গ্রেপ্তার বারিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্র দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো সস্তায় বিক্রি করত। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে ১০ চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ১০টি চোরাই মোটরসাইকেলসহ একটি চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৮ জুন) সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় এলাকার একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম বারিকুল ইসলাম (৩০), তিনি শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মো. আকালুর ছেলে।

আরও পড়ুন  সারাদেশে পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৮৭ জন