ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে চাপ, নেই কোন ভোগান্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 126

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শেকড়ের টানে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ির পথ ধরেছেন তারা। ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগেই ছুটছেন নিজ গন্তব্যে।

মঙ্গলবার (৩ জুন) ঈদযাত্রার চতুর্থ দিন সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীচাপ লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, ভোর ৪টা থেকেই শুরু হয় ট্রেন চলাচল। দিনের সূচনায় একে একে ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন।

আরও পড়ুন  ঈদযাত্রায় তিনস্তরের নিরাপত্তা, মাঠে র‍্যাবের বিশেষ টিম

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, সকাল ৯টা পর্যন্ত অন্তত ১০টি ট্রেন রাজধানী ছেড়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে। এর মধ্যে কিছুটা বিলম্বে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। তবে বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ে যাত্রা শুরু করে। ট্রেনগুলোতে উপচে পড়া যাত্রী দেখা গেলেও অনেকে স্বস্তির সাথেই যাত্রা করতে পেরেছেন।

নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ নিয়েছে অতিরিক্ত নিরাপত্তা ও প্রস্তুতি। স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে, টিকিটবিহীন কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে ভলান্টিয়ার টিম ও আইন-শৃঙ্খলা বাহিনীও কাজ করছে নিরলসভাবে।

এদিকে অনেক যাত্রীই জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় আগের চেয়ে কম ভোগান্তি হয়েছে। ট্রেন যথাসময়ে ছাড়ায় সন্তুষ্ট তারা। রাজধানীর মোহাম্মদপুর থেকে আগত যাত্রী সুমন মিয়া জানান, “অনেক আগেই টিকিট কেটে রেখেছিলাম। আজকের যাত্রা অনেক সহজ হয়েছে। ভিড় আছে, কিন্তু ব্যবস্থা ভালো।”

রেলওয়ে কর্মকর্তারা জানান, ঈদের আগের দিন পর্যন্ত ট্রেন চলাচলে বিশেষ নজরদারি থাকবে। যাত্রীসাধারণ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেই চেষ্টা চলছে সর্বোচ্চ পর্যায়ে।

পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রিয়জনের সান্নিধ্যে পৌঁছাতে এমন চিত্র দেশের প্রতিটি রেলস্টেশনেই দেখা যাচ্ছে। প্রতিটি ট্রেন যেন হয়ে উঠেছে ঘরে ফেরার এক একটি আনন্দযাত্রার বাহন।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে চাপ, নেই কোন ভোগান্তি

আপডেট সময় ১০:৫৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫